1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনার বিচারের দাবিতে মাদারীপুরে বিএনপির অবস্থান কর্মসূচী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

শেখ হাসিনার বিচারের দাবিতে মাদারীপুরে বিএনপির অবস্থান কর্মসূচী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ২.২৯ পিএম
  • ৪৪৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গনহত্যার বিচারের দাবীতে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী চলছে। বৃহস্পতিবার সকাল ৯টায় মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি করতে নেতা-কর্মীরা। এর আগে গতকালও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি।

জানা যায়, সকাল ৯টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত অবস্থান কর্মসূচীতে মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, এ্যাড. জামিনুর হোসেন মিঠু, মোঃ মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শিকদার উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও মাদারীপুর জেলা ও সদর উপজেলা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত আছে।

এসময় বক্তরা, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহবান জানান। সেই সাথে শেখ হাসিনার দোসরদেরও বিচারের আওয়াতায় আনার দাবী করেন বক্তরা।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, ‘শেখ হাসিনা পালিয়েছে, তবে এখনো তার দোসররা দেশের মাটিতে বসে অরাজকতা করছে। তাই তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কোনভাবেই যেন তারা পালিয়ে যেতে না পারে। সেদিকে সবার খেয়াল রাখতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!