1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শিবচরে করোনা উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু - Madaripur Protidin
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

শিবচরে করোনা উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২০, ১০.৫৬ এএম
  • ২৬৮২ জন পঠিত

মাদারীপুরের শিবচরে করোনার উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুতের সিনহা খসরু (৪৮) নামে এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।  রোববার রাত দশটার দিকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেয়া হয়েছে। শিবচর পল্লী বিদ্যুৎ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, শিবচর পল্লী বিদ্যুত অফিসে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত সিনহা খসরু। তিনি কয়েকদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে রোববার রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

এদিকে মৃতের স্ত্রী-সন্তানেরও সর্দি-জ্বর-শ্বাসকষ্ট দেখা দেয়ায় সোমবার ভোরে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। নমুনা নেয়া হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!