1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কালকিনিতে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫.০৮ পিএম
  • ৬২৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নতুন মডেল ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার এমসিএইচ এফপি ডাঃ আবদুল্লাহ আকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, পরিবার কল্যাণ কেন্দ্রের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোঃ আলী আকবরসহ স্থানীয় জনসাধারণ, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্কাউট সদস্য ও পরিবার কল্যাণ সহকারী গণ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, সারাদেশের নতুন মডেল প্রথম ভবন রমজানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আজ থেকে স্বাভাবিক কার্যক্রমের জন্য উন্মুক্ত করা হলো। এখানে সেবা কার্যক্রম চলমান থাকবে। তবে বেশ কিছু পদে শূন্যতা রয়েছে। জনবল পদায়নে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমি হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ জনবল স্বাভাবিক হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা লাগব হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!