1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জের মুকসুদপুরে ক্লুলেস গৃহকর্মী খুরশিদা আক্তার হত্যার প্রধান পলাতক অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে মাদারিপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৮ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ক্লুলেস গৃহকর্মী খুরশিদা আক্তার হত্যার প্রধান পলাতক অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে মাদারিপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৮

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২.২১ পিএম
  • ৫৫৬ জন পঠিত

অফিস রিপোটঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ক্লুলেস গৃহকর্মী খুরশিদা আক্তার হত্যার প্রধান পলাতক অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে মাদারিপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৮

র‌্যা-৮ জানায়, জনৈক ভুক্তভোগী খুরশিদা খানম(৩৭) পিতা-মৃত সিরাজুল হক,সাং-নগর সুন্দরদী,মুকসুদপুর,গোপালগঞ্জ এর সাথে আসামি নাজমুল হক ঠাকুর ওরফে বাদল ঠাকুর(৪২), পিতা-মৃত নুরুল হক ঠাকুর,পশ্চিম গোপিনাথপুর,মুকসুদপুর,গোপালগঞ্জ এর পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। খুরশিদা খানম কিছু মানসিক প্রতিবন্ধি ছিলেন। তবু শুধুমাত্র অভিযুক্ত আসামি নাজমুল হকের কথায় সব কাজ করতেন।
পরবর্তীতে ২১/০৯/২০২৪ তারিখ বিকেলে ভুক্তভোগী পেপে আনার জন্য বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। একপর্যায়ে ২৪/০৯/২০২৪ তারিখ আনুমানিক বেলা ১৪.০০ ঘটিকায় পুকুরে গলিত লাশ ভেসে উঠে। লাশ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত আসামি ঐ এলাকা ত্যাগ করে পলাতক থাকে।

র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প কর্তৃক বিশেষ আভিযানিক দল আসামিকে ধরতে অধিযাপনপত্র পেলে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখ ১৬.০০ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মামলা নং-২২/২৯৮, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড মোতাবেক হত্যা মামলার এজাহারভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী নাজমুল হক ঠাকুর ওরফে বাদল ঠাকুর (৪২), পিতা-মৃত নুরুল হক ঠাকুর , সাং-পশ্চিম গোপিনাথপুর, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জকে ইং-২৫/০৯/২০২৪ খ্রিঃ অনুমান ১৬.০৫ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ট এলাকা হইতে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!