1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
স্কুলে যাওয়ার আগে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

স্কুলে যাওয়ার আগে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১১.২৫ এএম
  • ৬০৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে গোসল করতে নেমে পুকুরে ডুবে আমেনা আক্তার (১০) নামের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষাথী জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের মৃর্জারচর বেপারী কান্দি গ্রামের জাকির মুন্সীর মেয়ে। সে মৃর্জারচর বেপারী কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার স্কুলে যাওয়ার আগে বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিক আমেনা আক্তার তার বান্ধবীদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এসময় সে অসাবধানতাবশত পুকুরের গভীরস্থানে গিয়ে আমেনা ও তার বান্ধবী শ্রাবনী পানিতে তলিয়ে যায়। এসময় তার অন্য সহপাঠীদের চিৎকারে পরিবারের লোকজন দ্রুত এসে শ্রাবনীকে উদ্ধার করে। এর পর প্রায় ১৫ মিনিট পরে পানির তলদেশ থেকে আমেনা আক্তারকে উদ্ধার করে স্থানীয়রা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এব্যাপারে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: আশিকুল ইসলাম বলেন, ‘শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। এখানে কোন ধরনের চিকিৎসা দেয়ার সুযোগ হয়নি।’ শিবচর থানার ওসি মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!