1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সুলতান গ্রেপ্তার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সুলতান গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ২.৩৪ পিএম
  • ৫৯৭ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে চাঞ্চল্যকর ইকবাল বেপারী হত্যা মামলার প্রধান আসামী সুলতান সরদার (৫০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব ৮। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশালের গৌরনদীর উপজেলার শরিকল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সুলতান সরদার চরখাগদী গ্রামের হাসেম সরদারে ছেলে।
র‌্যাব জানায়, সুলতান সরদারের সাথে চরমুগরিয়া এলাকার ইকবাল বেপারীর সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য নিয়ে বিরোধের জেরে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চরমুগরিয়া বাজারের সেলিম সুপার মার্কেটে ইকবাল বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সুলতান সরদারসহ তার সহযোগীরা। হামলা চালিয়ে ইকবালের দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা ইকবাল বেপারীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া হাত বোমার বিষ্ফোরণ করে এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা ইকবাল কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
র‌্যাব আরো জানায়, বরিশাল সদর ও মাদারীপুর ক্যাম্পের সমন্বয়ে গোপন ও তথ্য প্রযুক্তি সহায়তায় সুলতান সরদারকে গৌরনদীর শরিকল বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা, নারী নির্যাতন, মাদক ও দাঙ্গা হাঙ্গামাসহ মোট আটটি মামলা রয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, সুলতান সরদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী হত্যার ঘটনায় জড়িত ছিলেন। এছাড়াও তিনি র‌্যাবের ক্রসফায়ার তালিকায় ছিলেন। অদৃশ্য শক্তির কারণে তালিকা থেকে তার নাম বাদ পড়ে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!