1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক আসামী উজ্জল খানকে ময়মনসিংহ থেকে গ্রেফতার  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক আসামী উজ্জল খানকে ময়মনসিংহ থেকে গ্রেফতার 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ২.৪৫ পিএম
  • ৬০৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক আসামী উজ্জল খানকে (২৯) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-১৪। রোববার রাত সাড়ে ৭টার দিকে যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে ময়মনসিংহ জেলার সদর থানাধীন চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কারাগার হতে পলায়নকৃত মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত বন্দি নং-৬০৩০/এ উজ্জল খানকে (২৯) গ্রেফতার করা হয় । সে মাদারীপুর সদর উপজেলার রকেটবিড়ি রোড এলাকার মৃতঃ শুক্কুর খানের ছেলে ।

রোববার রাত ১১টার সময় র‌্যাব-৮ এক প্রেস বিপ্তির মাধ্যমে জানান, ২০১৩ সালে মাদারীপুর সদর উপজেলার রকেটবিড়ি এলাকার শাহআলম খাঁয়েরের মেয়ে শাহাজাদী বেগম (১৮) এর সঙ্গে তার প্রেমিক শরিয়তপুরের পালং থানার খালেক সরদারের ছেলে বাবু সরদার (২০) এর বিয়ে হয়। ওই বছরের ২৮ জুলাই শ্বশুরবাড়ি থেকে শাহাজাদীকে নিয়ে বের হয় বাবু। এরপর থেকেই শাহাজাদীর পরিবারের লোকজন তাদের আর কোনো খোঁজ পায়নি। এমনকি বাবুর পরিবারের লোকজনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনার পর ২০১৩ সালের ৯ আগস্ট মাদারীপুর সদরের পাঁচখোলা এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে শাহাজাদীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উক্ত লাশ উদ্ধারের ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে শাহাজাদীর স্বামী বাবু সরদার, শ্বশুর খালেক সরদার ও শাশুড়ি মেহেরজানের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলার তদন্ত শেষে আসামী বাবু, উজ্জ্বল ও নাঈমের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। অপর আসামি খালেক সরদার ও মেহেরজানকে অব্যাহতি দেন। মামলাটি বিচার শেষে গত ২৫/০৯/২০১৮ তারিখ বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, মাদারীপুর আসামী বাবু সরদার, উজ্জ্বল খান ও নাঈম চৌকিদারকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। তখন আসামী বাবু ও নাঈম গ্রেফতার হলেও আসামী উজ্জ্বল খান আত্মগোপনে থাকে। পরবর্তীতে গত ১৫/০৪/২০২৩ তারিখে আসামী উজ্জল খান মাদারীপুরে গ্রেফতার হয় এবং পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। মাদারীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ গত ১৭/০২/২০২৪ তারিখ আসামী উজ্জল খানকে কাশিমপুর, হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুরে স্থানান্তর করে। আসামী উজ্জল গ্রেফতার হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুরে বন্দী থাকা অবস্থায় গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে দেশের আইন শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙ্গে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী উজ্জল খান কাশিমপুর কারাগারে অবস্থানরত অপরাপর আসামীদের সাথে যোগসাজসে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গাহাঙ্গামা, ভাংচুর এবং অগ্নিসংযোগ করতঃ ত্রাসের সৃষ্টি করে দায়িত্বপালনরত জেলরক্ষী ও কর্মকর্তাদের আঘাত, কর্তব্য কাজে বাধা দিয়ে জেল ভেঙ্গে পলায়ন করে আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা করেন । এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-১৪, সিপিএসসি কোম্পানী কর্তৃক বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে রোববার সন্ধ্যা রাতে ময়মনসিংহ জেলার সদর থানাধীন চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কারাগার হতে পলায়নকৃত মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত বন্দি নং-৬০৩০/এ উজ্জল খানকে (২৯) গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীকে সদর থানা, ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ, ময়মনসিংহ, মামলা নং-০৪ তারিখ ১৫/০৮/২৪ ইং ধারা-১৪৩/১৪৮/১৪৯/৩৫৩/২২৪/৪২৭/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ পেনাল কোড মুলে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!