1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কোন সমন্বয়ক ক্ষমতার অপব্যবহার করলে বহিস্কার করে ব্যবস্থা: সারজিস - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

কোন সমন্বয়ক ক্ষমতার অপব্যবহার করলে বহিস্কার করে ব্যবস্থা: সারজিস

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৫.৫৮ পিএম
  • ৫৫২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
সমন্বয়কদের সতর্ক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক মো. সারজিস আলম। তিনি বলেছেন, ৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তাদেরকে আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে। এদের মধ্যে কেউ ক্ষমতার অপব্যবহার করলে সাথে সাথে বহিস্কার করে তাদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, ‘কেউ কল্পনাও করতে পারে নাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে। শেখ হাসিনা নিজেকে সর্ব শক্তিমান দাবি করাটাই বাকি ছিল। এছাড়া সবকিছুই দেশে হয়েছে। শেখ হাসিনার মতো মানুষের পতন হওয়া, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। পালিয়ে যাবার সময় নেতাকর্মীদের নিয়েও যেতে পারে নাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির এই সমন্বয়ক আরো বলেন, ‘১৬ বছরের অত্যাচার ১৬ মাসেও শেষ হবে না। শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে, ছাত্রজনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিবেদ তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এজন্য সবাইকে এক থাকতে হবে। মনে রাখতে হবে ১৬ বছরের রেডি করা সেটাপ। অল্প কিছু মাথা পালাইছে, তাদের আসতে বেশি সময় লাগবে না।’

তিনি সমন্বয়কদের সর্তক করে আরো বলেন, ‘ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাস্টিস হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।’

এসময় মাদারীপুর জেলায় নিহত ১৭ জনের পরিবার ও আহত দেড় শতাধিক পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে তাদের খোঁজ খবর নেয়। আহতদের সুচিকিৎসার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরেন। আর নিহত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার আশ^াস দেয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!