1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পদ্মায় ইলিশ নিধনের অপরাধে মাদারীপুরে ৭ জেলে আটক - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

পদ্মায় ইলিশ নিধনের অপরাধে মাদারীপুরে ৭ জেলে আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১০.৩৬ এএম
  • ৫০৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে আটক করা হয়েছে। এসময় ৯২ হাজার মিটার জাল জব্দ করা হয়। উদ্ধার করা হয় ৩২ কেজি ইলিশ মাছ। সোমবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চলে।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত পদ্মা নদীর জেলার শিবচর অংশের কাঁঠালবাড়ী, চরজানাজাত, বন্দরখোলা, মাদবরেরচর এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মৎস্য দপ্তর ও নৌপুলিশ। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ নিধনের অপরাধে মাদবরেরচর এলাকার পদ্মানদী থেকে ৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ৩ জনকে ১০ হাজার টাকা জরিমানা করে। বাকী ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়। উদ্ধারকৃত ৩২ কেজি ইলিশ স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, ‘আমরা মা ইলিশ রক্ষায় সর্বত্র অভিযান চালাচ্ছি। সোমবার ৭ জেলেকে ইলিশ ধরার অপরাধে আটক করা হয়। এছাড়া জব্দকৃত বিপুল পরিমান জাল ধ্বংস করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!