1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে ৩০ কেজি গাঁজাসহ ২ নারী আটক - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকেরহাটে ৩০ কেজি গাঁজাসহ ২ নারী আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১২.৩৮ পিএম
  • ৬৯৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন ঘোষালকান্দি গ্রামের মিনজাল ফকিরের ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ দুই নারী ওই ভবনে ভাড়াটে হিসেবে দীর্ঘদিন বসবাসের পাশাপশি মাদক ব্যবসা করে আসছিল । গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তালকান্দা গ্রামের শের আলম ভূইয়ার দুই স্ত্রী কাজল বেগম (৩৫) ও খাদিজা বেগম (৩০)। তারা সম্পর্কে একে অপরের সতীন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে আসছিল কাজল ও তার সতীন খাদিজা- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে কাজল বেগমের ভাড়া বাড়িতে অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় তার ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। গাঁজাগুলো বরিশালে নিয়ে যাওয়ার জন্য কুমিল্লা থেকে নিয়ে এসেছে। পাচার করার আগেই আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও আমরা ছোট ছোট অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!