1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বালু ব্যবসায়ীকে নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে প্রাণনা‌শের হুমকি - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে বালু ব্যবসায়ীকে নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে প্রাণনা‌শের হুমকি

  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১.২৮ পিএম
  • ৪৯৪ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে বালু ব্যবসা নিয়ে প্রতিবেদন করায় দৈনিক আজকের দর্পনের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরানকে প্রাণনা‌শের হুমকি দিয়েছে মোকলেসুর নামের এক বালু ব্যবসায়ী। এসময় তিনি বারবার নিজেকে বিএনপির নেতা বলে দাবী করেছেন। এঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে। সংবাদটি প্রচারের পর উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনী অভিযানের মাধ্যমে ৫টি বালুবাহী ট্রাক আটকসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে অভিযুক্ত বালুবাহী ট্রাকের মালিককে।
জানা যায়, গত ৩ নভেম্বর দৈনিক আজকের দর্পন পত্রিকাসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে ‘ইজারা নেয়া মহাল থেকে বালু পাচার’ শিরোনামে একটি সংবাদ প্রচার হয়। প্রতিবেদন প্রচার করায় ক্ষিপ্ত হয়ে আজকের দর্পন পত্রিকার সাংবাদিক মীর ইমরানকে মুঠোফোনে হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করে মোকলেসুর রহমান।
আরো জানা যায়, শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের কাওয়ারহাট নাম স্থানে আড়িয়াল খা নদের তীরে সরকারীভাবে ইজারাকৃত একটি বালু মহাল থেকে প্রতিদিন শত শত ট্রাকের মাধ্যমে বালু কেটে বিক্রি করছে মোকলেসুর হাওলাদার ও বাচ্চু হাওলাদার। সেই বালু বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছে তারা। পেশিশক্তির প্রভাব খাটিয়ে এবং বিএনপির নাম ভাঙিয়ে ওই বালু মহাল থেকে বালু নিয়ে বিক্রি করছে তারা এমন অভিযোগ করেছে এলাকাবাসী।  উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙনরোধে আড়িয়াল খা নদ থেকে বালু খনন করা হয়। উপজেলার প্রায় ১৭টি স্থানে ওই বালু মহাল রয়েছে। যা ইজারার মাধ্যমে বিভিন্ন জনের কাছে বিক্রি করা হয়। একটি চক্র ওই মহাল থেকে চুরি করে বালু বিক্রি করছে বলে জানা গেছে। মহালটিতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার বালু রয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।
শিবচরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা জানান, বিষয়টি খুবই দুঃখজনক। একটা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করায় সাংবাদিককে অকথ্য ভাষায় যেভাবে গালাগালি করেছে এর একটা বিচার হওয়া দরকার। আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি।
এ বিষয় সাংবাদিক মীর ইমরান জানান, মোকলেস নামের এক বালু ব্যবসায়ী আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে, আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। এ বিষয় আমি আইনের আশ্রয় নি‌বো।
ত‌বে অ‌ভি‌যো‌গের বিষয় অ‌ভিযুক্ত সাংবা‌দিক‌দের সা‌থে কথা বল‌তে রা‌জি হয়‌নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!