1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল: বিভাগীয় মামলার প্রস্তুতি - Madaripur Protidin
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অল্প সময়ের মধ্যে আমরা ৪টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি : নুরুদ্দিন অপু মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন কালকিনির মাশুক মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ কালকিনিতে চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়।

রাজৈরে পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল: বিভাগীয় মামলার প্রস্তুতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১১.৪৪ এএম
  • ৮৩৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর থানা পুলিশের দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই)-একাধিক নারী নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজৈর থানায় কর্মরত ওই দুই এএসআইয়ের সাথে যোগ হয়েছে রাজৈর উপজেলা যুবলীগের কয়েক নেতাও। এতে সমালোচনার ঝড় বইছে পুরো জেলা জুড়ে। বিষয়টি জানাজানির পরে ক্লোজড করা হয়েছে অভিযুক্তদের। তবে পুলিশ সুপারের দাবী, শৃঙ্খলা বর্হিভূত কর্মকা-ের সাথে যুক্ত হওয়ায় বিভাগীয় মামলা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। আর অভিযুক্তদের দাবী, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।

ভাইরাল ভিডিও দেখে জানা যায়, মাদারীপুর জেলার রাজৈর থানায় দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর চারটি ভিডিও ক্লিপ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেই ভিডিওতে দেখা যায়, তারা একটি টিনশেট ঘরে মদ্যপ অবস্থায় একাধিক নারীকে নিয়ে নাচা-নাচি করছেন। একই কক্ষে এক নারীকে জড়িয়ে ধরে কোলে নিয়ে চুমু খাচ্ছেন। এসময় সিগারেটের ধোয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করছে। আবার কখনো যুবলীগের কয়েক নেতাও নাচের তাল দিচ্ছেন। সে কক্ষের খাটে বসে তাদের সাথে নারীদের নৃত্য উপভোগ করছেন রাজৈর উপজেলা যুবলীগ নেতা রাহাত হোসেনও।

খোঁজ নিয়ে জানা যায়, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা জগদীসের বাড়ি ও আনন্দপুরের ভবত শের বাড়ির সাথে গ্যারেজে মাঝে মধ্যেই আসর বসান বিভিন্ন শ্রেণীর বখাটেরা। যেখানে মদ, গাঁজাসহ অবৈধ কর্মকা-ও চলে। অভিযোগ আছে, বিভিন্ন সময়ে পুলিশ সদস্যদের নিয়ে বেশ কয়েকজন পলাতক যুবলীগ নেতাও সেখানে অশ্লীল কর্মকা- করে থাকেন। এমন কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পরে পুলিশ বিভাগ।

এব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান বলেন, ‘পুলিশ বাহিনী শৃঙ্খলা মেনে কাজ করেন। কোন অবস্থায়ই আইনের বাহিরে কিছু করতে পারেন না। যদি অন্যায় বা শৃঙ্খলা ভঙ্গের কাজ করেন, তার সেই কাজের দায়ভার পুলিশ বিভাগ নিবে না। অভিযুক্তদের বিষয় জানতে পেয়ে তাৎক্ষণিক পুলিশ সুপারকে অবহিত করা হয়। তিনি তাদের ক্লোজড করেছেন।
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক জানান, এ বিষয়টি আমি শুনেছে । সব কিছু জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হবে ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ভিন্ন ভিন্ন কথা বললেন অভিযুক্ত দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক। এ বিষয়ে অভিযুক্ত স্বপন অধিকারী বলেন, ‘আমি বিনদাস মানুষ, মাঝে মধ্যে একটু আমোদ ফুর্তি করি। অনেক সময় আসামী ধরতে নানা কৌশল নিতে হয়। এতে যদি অন্যায় হয়, তাহলে আমি দোষী। আর অন্যায় না হলে কিছু করার নেই।’
অন্য জন মো. হাদিবুর রহমান বলেন, ‘আমার জন্ম দিন উপলক্ষ্যে কিছু দিন আগে বন্ধু-বান্ধব মিলে একটু আনন্দ-ফুর্তি করেছি। কিন্তু সেটা ভিডিও করে কে ভাইরাল করলো, বিষয়টি বুঝে আসছে না। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে। তবে আমি ভুল শিকার করছি, এরকম কাজ আর কখনো করবো না।’

যুবলীগ নেতা রাহাত হোসেনের সাথে ওই আসরে মাতলামি করেছেন কেন, এমন প্রশ্নের জবাবে হাদিবুর রহমান বলেন, ‘কে কে ছিল, সেটা জানি না। আমার বন্ধুরা মিলে এমন আয়োজন করেছিল, তাই সেখানে গিয়েছি। তাছাড়া আমাদের শরীরে কোন ইউনিফর্ম ছিলো না। সবারই কম বেশি আনন্দ-ফুর্তি করার অধিকার আছে।’

অন্যদিকে মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘পুলিশ বাহিনী অত্যন্ত শৃঙ্খলা মেনে কাজ করে। ইতোমধ্যে যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। কোন ভাবেই এটা কোন পুলিশের সদস্য করতে পারে না। তাৎক্ষনিক অভিযুক্তদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অচিরেই শৃঙ্খলা ভঙ্গ করায় বিভাগীয় মামলা করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে।’

অভিযুক্ত এই দুই কর্মকর্তার বিরদ্ধে মামলা বাণিজ্য, আসামীদের গ্রেফতার না করে অনৈতিক সুবিধা গ্রহণসহ নানা অভিযোগ রয়েছে সহকর্মীদের মধ্যেও। তবে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি অনেকেই।
আর যুবলীগ নেতা রাহাত হোসেন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার পরিবার এসব বিষয় কথা বলতে রাজি নয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!