1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পুরো রমজানে মাদারীপুরে সুলভমূল্যে বিক্রি হচ্ছে দুধ, ডিম ও মুরগীর মাংস - Madaripur Protidin
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

পুরো রমজানে মাদারীপুরে সুলভমূল্যে বিক্রি হচ্ছে দুধ, ডিম ও মুরগীর মাংস

  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১.২০ এএম
  • ৫৯৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে সুলভমূল্যে দুধ, ডিম ও মুরগীর মাংস বিক্রি চলছে পুরো রমজান জুড়ে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মাসব্যাপী এ বিক্রি কার্যক্রম চলছে। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম পরিদর্শণ করছেন। সোমবার (১০ মার্চ) সকালে জেলা সদরের ইটেরপুল এলাকায় বিক্রি কার্যক্রম পরিদর্শণ করেন।

এসময় জেলা প্রাণীসম্পদক কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস বলেন, মাদারীপুর জেলা শহর ছাড়াও চারটি উপজেলার অন্তত ২০টি স্পটে এ কার্যক্রম চালু হয়েছে। এসব ভ্রাম্যমান বিক্রিয় কেন্দ্র থেকে সাড়ে ৯টা দরে প্রতি পিস ডিম, ৮০ টাকা দরে এক কেজি দুধ, ১৭০ টাকা দরে এক কেজি বয়লার ও ২৪০ টাকা দরে এক কেজি সোনালী মুরগী কিনতে পারবেন। মাসব্যাপী এ ব্যবস্থা চালু থাকবে। রমজানে যেন সাধারণ মানুষ সুলভমূল্যে এসব সামগ্রী কিনতে পারে, সেজন্যেই এ কার্যক্রম চলছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকতে পারে।

সুলভমূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে আগামীতে আরো খাদ্য সামগ্রী বাড়ানোর দাবী করেন। আর রমজানের পরেও যেন এ ধারা অব্যাহত থাকে, তারও দাবী করেন।
ইটেরপুল এলাকার সজীব বলেন, ‘খালি রমজান মাসেই বিক্রি করলে চলবে না। এর বাহিরেও সুলভমূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করতে হবে। এছাড়া মাত্র তিনটি পন্য বিক্রি হচ্ছে, এ তালিকায় আরো পন্য বাড়ানোর দাবী জানাই। বিশেষ করে চিনি, ছোলা, ডাল ও তেল বিক্রি করলে ভালো হয়।’
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দিবস রঞ্জন বাগচী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সচীন্দ্র নাথ বিশ^াস, অফিস সহকারী পরিতোষ পাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!