1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা নূরজাহান বেগম এর ইন্তেকাল । প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা নূরজাহান বেগম এর ইন্তেকাল । প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৭.৫৩ পিএম
  • ৯১০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এবং মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের রতœগর্ভা মা কাজী নুরজাহান বেগম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজউন। শুক্রবার সকালে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর । মৃত্যুকালে কাজী নুরজাহান বেগম ছয় ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভকাঙ্খি রেখে গেছেন।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তাপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান বলে জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা নিশ্চিত করেছেন ।
এ ছাড়া নূরজাহান বেগমের মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ মন্ত্রী ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সাধারণ কাজল কৃষ্ণ দে, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন স্তরের মানুষ ।
মরহুমা কাজী নুর জাহানের ছেলে মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ জানান, মা আলহাজ্ব নুরজাহান বেগম  শুক্রবার সকালে  হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। শুক্রবার বাদ মাগরিব শহরের মিলগেট মাঠে নামাজে জানাজার পর মাদারীপুর পৌর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!