1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ৫.৪৭ পিএম
  • ৮৭০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ॥
মাদারীপুরে শহরের তরমুগুরিয়ার হাইক্যারমার ঘাটে নিখোঁজের একদিন পর শুক্রবার সকাল ৯টার দিকে নিন্মকুমার নদ থেকে ফারজানা আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত ফারজানা তরমুগুরিয়া এলাকার ফারুক খানের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশু ফারজানা তার চাচা ইমন ও চাচি ভাবনার সাথে নিন্মকুমার নদে গোসল করতে যায়। সাঁতার না জানায় ফারজানাকে তার চাচা গোসল করিয়ে নদীর পাড়ে রেখে সে নিজে গোসল করার জন্য নামে। সেই ফাঁকে সবার অগোচরে ফারজানা নদে নেমে যায়। চাচা চাচির গোসল শেষ হলে তারা ফারজানাকে দেখতে না পেয়ে বাড়িতে খবর পাঠালে আরো লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ডুবুরি দিয়ে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় ১৯ ঘন্টা চেষ্টার পড়ে শুক্রবার সকালে ডুবুরির দল ফারজানার মরদেহ নিন্মকুমার নদ থেকে উদ্ধার করে।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, নদী থেকে ডুবুরির দল ফারজানার মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোন অভিযোগ নেই। সদর থানায় একটা অপমৃত্যু মামলার হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!