1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর মন্দিরের সীমানা প্রাচীর ভাংচুর। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

রাজৈর মন্দিরের সীমানা প্রাচীর ভাংচুর।

  • প্রকাশিত : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ৬.৫০ পিএম
  • ৮৬২ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা। রাজৈরের গ্রামে পুরানো মন্দিরের সীমানা প্রচীর ভাংচুর ও মন্দির নির্মানে বাধা সৃষ্টি করে মামলার পর মামলা দিয়ে মন্দির কমিটিকে হয়রানী করছে একটি স্থানীয় ষড়যন্ত্রকারি মহল। এ ভাংচুরের ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৮টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরাশী উত্তরকান্দি সার্বজনিন দুর্গা, কালি ও কৃষ্ণ মন্দিরে। হামলার সময় দুর্বৃত্তরা রাস পুজার রাধাকৃষ্ণ প্রতিমাটিও মাটিতে ফেলে দেয় বলে মন্দির কমিটির সদস্যরা অভিযোগ করে।
সরেজমিনে জানায়, প্রায় ১৫০বছর পুবের্ চৌরাশী উত্তরকান্দি সার্বজনিন দুর্গা, কালি ও কৃষ্ণ মন্দিরটি প্রতিষ্ঠত হয়। বিভিন্ন কারনে মন্দিরে জায়গাসহ এক একর কুড়ি শতক জায়গা ভিপি (১নং খাস খতিয়ান ভুক্ত) হয়ে যায় । মন্দির কমিটি ১৯৭৯ সাল থেকে সরকার থেকে বিধিমোতাবেক চলমান লিজ নিয়ে ২০শতক জায়গায় মন্দিরটি পরিচালনা করে আসছে । এর মধ্যে বাকী এক একর জায়গা পাশ^র্তীরা লীজ নিয়ে বসবাস করছে। কিন্তু একটি পক্ষ মালিকানা দাবী করে মন্দিরের হামলা চালিয়ে ভাংচুর ও মন্দিরের ভবন নির্মানে বাধা সৃষ্টি করে আসছে। মন্দিরের পরিচালিকা শিক্ষক ঝুমুর মন্ডল জানান, জলধর বাড়ৈ, প্রলাদ, তৃনাথ বাড়ৈসহ ১৬/১৭জন এ হামলা চালিয়ে ভাংচুর করে। মেম্বর নেপাল ভক্ত জানান, তৃনাথ বাড়ৈ গংরা ঐ জায়গার ওয়ারিশ দাবী করে মন্দির নির্মানের কর্তৃত্ব চায়।
রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, শুক্রবার রাতে এব্যাপারে জলধরকে ১নং আসামী করে ১১জন নামীয় আসামীয়সহ ১৬/১৭জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!