1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উখিয়ার দরগাহ বিল থেকে ৩২ ক্যান বিদেশী বিয়ারসহ ১ মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

উখিয়ার দরগাহ বিল থেকে ৩২ ক্যান বিদেশী বিয়ারসহ ১ মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মে, ২০২১, ১২.০৬ পিএম
  • ৭৯১ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উখিয়া বাজার সংলগ্ন দরগাহ বিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ ক্যান বিদেশী বিয়ারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উখিয়া বাজার সংলগ্ন দরগাহ বিল (ছয় তারা) সড়কের পাশের্^ অবস্থিত জনৈক মোঃ কায়েস এর বাড়ির সামনে মাদকদ্রব্য বিদেশী বিয়ার ক্যান বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ২০ মে উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ কায়েস (২৯), পিতা-মৃত লোকমান হাকিম, মাতা-আনোয়ারা বেগম, সাং-ঘিলাতলি পাড়া, ওয়ালাপালং, ওয়ার্ড নং-০৫, ইউপি-রাজাপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা ব্যাগ ও তার দেখানো মতে একটি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ৩২ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী বিয়ার সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!