1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রামুর   মিঠাছড়ি থেকে ৮,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার   - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান

রামুর   মিঠাছড়ি থেকে ৮,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার  

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১, ৬.১৩ পিএম
  • ৬৮৯ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়িস্থ বসুন্ধরা ইন্টারন্যাশনাল এ্যামাউজমেন্ট পার্কের সামনে চেকপোস্ট স্থাপন করে ৮,০০০ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেল জব্দসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী একটি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে টেকনাফ হতে কক্সবাজার সদরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ৩১ মে কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়িস্থ বসুন্ধরা ইন্টারন্যাশনাল এ্যামাউজমেন্ট পার্কের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার চেকপোস্ট স্থাপন তল্লাশী অভিযান শুরু করে।

তল্লাশীর একপর্যায়ে টেকনাফের দিক হতে একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি থামিয়ে মোটরসাইকেলে থাকা আরোহীগণ পালিয়ে যাওয়ার প্রাক্কালে ১। জাহিদুল হক (২৫), পিতা- ছৈয়দ আলম, মাতা- গোলছেহের খাতুন, সাং- কাইম্যার ঘোনা (পাহাড়তলী), ০৯ নং ওয়ার্ড, দক্ষিণ মিঠাছড়ি ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার ২। আব্দুর রহিম (২৬) (মোটর সাইকেল চালক), পিতা- মৃত গুরা মিয়া, মাতা- নুর বাহার, সাং- কাইম্যার ঘোনা (পাহাড়তলী), ০৯ নং ওয়ার্ড, দক্ষিণ মিঠাছড়ি ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজারদের ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!