1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মোটরসাইকল ও বাসের  মুখোমুখি সংঘর্ষে পৃথক দুটি ঘটনায় নারীসহ ৩ জন নিহত, আহত ১। ঘাতক বাস ও পিকআপ টি আটক।  - Madaripur Protidin
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান

রাজৈরে মোটরসাইকল ও বাসের  মুখোমুখি সংঘর্ষে পৃথক দুটি ঘটনায় নারীসহ ৩ জন নিহত, আহত ১। ঘাতক বাস ও পিকআপ টি আটক। 

  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ২.৪০ পিএম
  • ৫৩৬ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা। ।

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষের পৃথক দুটি ঘটনায় নারীসহ তিন জন নিহত  ও এক নারী আহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টাবর) রাত ৮ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের শানেরপাড় পেট্রলপাম্পের সামনে   এই দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ মাতুব্বর (৩০) রাজৈর উপজেলার মোল্লাদি বাজিতপুরের গ্রামের কালু মাতুব্বরে ছেলে ও  আফরোজা আক্তার নূপুর আক্তার (১৮)  মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইল বাড়ি গ্রামের সিরাজুল খানের মেয়ে ।অন্যদিকে রাজৈরে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে হিরু শেখ (৩৫) নিহত হয়েছে। এসময় তার মামা আলমগীর শেখ আহত হয়। হিরু শেখ উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা  জানায়,    বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন সেন্টমার্টন পরিবহনের সাথে   মাদারীপুরগামী  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পলাশ মাতুব্বর ও আফরোজা আক্তার নূপুর  ঘটনাস্থেই নিহত হন এবং  নারী পথচারী জেসমিন বেগম, আহত হয়েছেন।   তিনি বরিশালের বাবুগঞ্জের জালালের স্ত্রী।ওই নারী পথচারীকে বাচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-বরিশাল মহাসড়কর মস্তফাপুর হাইওয় পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল মোল্লা বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছ।রাজৈর থানার ওসি আলমগীর হাসান বলেন, নিহত দুজন সম্পর্কে বন্ধু হতে পারে। তবে তারা নিকট আত্মীয় নন।

অন্যদিকে মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে হিরু শেখ (৩৫) নিহত হয়েছে। এসময় তার মামা আলমগীর শেখ আহত হয়। হিরু শেখ উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে মাদারীপুর সদর থেকে টেকেরহাট আসছিলো মামা আলমগীর ও ভাগ্নে হিরু শেখ। পথিমধ্যে বরিশালগামী একটি পিকআপের সাথে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় হিরু শেখ ও তার মামা  আলমগীর শেখকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হিরুকে মুমুর্ষ অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে ।

পারিবারিক সুত্র জানায়, ছোট সুমন একটি মামলায় গ্রেফতার হয়ে মাদারীপুর কারাগারে ছিল। সে মামলায় ৬ অক্টোবর শুনানী শেষে বিজ্ঞ আদালত সুমনকে জামিন দেন। বিভিন্ন নিয়ম কানুন শেষে জেল থেকে বেড়িয়ে আসে সুমন । বড় ভাই হিরু ছোট ভাই সুমনকে গাড়ী উঠিয়ে দিয়ে মামাকে সাথে করে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ী  টেকেরহাট অভিমুখে রওনা হন। পথিমধ্যে বরিশালগামী একটি পিকআপের সাথে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে  হিরু মারা যান। হিরুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদ্য বিবাহিত স্ত্রীও স্বামীর শোকে মুহ্র্যমান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!