1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে কুমার নদ থেকে ড্রেজার উচ্ছেদ  অভিযান ও পাইপ ধবংস। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে কুমার নদ থেকে ড্রেজার উচ্ছেদ  অভিযান ও পাইপ ধবংস।

  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৪.৩৮ পিএম
  • ১৩০৫ জন পঠিত

রাজৈরে কুমার নদ থেকে ড্রেজার উচ্ছেদ  অভিযান ও পাইপ ধবংস

রাজৈর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈর উপজেলার   কুমার নদের পাঠানকান্দি, শাখারপাড় ও ইশিবপুরসহ বিভিন্ন স্থান থেকে ৫টি ড্রেজার  উচ্ছেদ ও প্রা্য় ২হাজার ফুট  পাইপ ধবংস করা হয়েছে।  তবে এসময় ড্রেজার মালিকদের পাওয়া যায় নি। উচ্ছেদের ড্রেজার মেশিনগুলি জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়।  অফিস সুত্র জানায়, আজ বুধবার (৫-৮-২০)জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর – কঠোর নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।  এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম  মাহবুবুর রহমান ও চেয়ারম্যান এডঃ ফায়েজুর রহমান উপস্থিত ছিলেন ।পজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন।   কুমার নদ ও অড়িয়াল খা নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে নদীর ভাঙ্গনে বেশ কিছু ঘরবাড়ি  বিলীন হয়ে গেছে। আরো বেশকিছু ঘরবাড়ি ঝুকির মধ্যে পড়েছে। মাদারীপুর শহর রক্ষা বাধও বিলীন হবার  পথে। অবৈধ বালু উত্তোলনের সংবাদ  ইত্তেফাকসহ   বিভিন্ন পত্রিকায় বহুবার  ছাপা হয়েছে। কিন্তু বিভিন্ন কারনে  ইতোপুর্বে এমন কঠোর ভুমিকা পালন করেননি জেলা প্রশাসন। এবারে জেলা ও উপজেলা প্রশাসনের এমন কঠোর ভুমিকায় নদীরপাড়ের মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন।###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!