1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে কাঁটা তারের বেড়া কেটে চারটি পরিবারকে মুক্ত করলেন প্রশাসন - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

কালকিনিতে কাঁটা তারের বেড়া কেটে চারটি পরিবারকে মুক্ত করলেন প্রশাসন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬.১৪ পিএম
  • ৫১৭ জন পঠিত

মো. জাফরুল হাসান, কালকিনি
মামলার সাক্ষী দেয়ার অপরাধে মাদারীপুরের কালকিনিতে কাঁটা তারের বেড়া দিয়ে চারটি পরিবারকে বন্ধি করে রেখেছে প্রতিপক্ষ। এতে করে ঘর থেকে বেড় হতে না পেরে চরম মানবেতর জীবন-যাপন করেছে ওই পরিবারগুলো। এদিকে এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।

পরে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান ও কালকিনি থানার এসআই মো. রাজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কাঁটা তারের বেড়া কেটে বন্দিদশা থেকে অসহায় পরিবারের সদস্যদেরকে মুক্ত করেন।

উপজেলা প্রশাসন, ভুক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর চর আইরকান্দি গ্রামের সুজন শিকদার বাদী হয়ে প্রায় ১২ বছর আগে একেই এলাকার তাইজুল ইসলামসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মাদারীপুর আদালতে একটি মারামারি মামলা দায়ের করেন। মামলা নাম্বার জিয়ার ৫২/২০১০ইং। এ মামলায় সুজনের পক্ষে সাক্ষি দেন একেই বাড়ির জাহাঙ্গির শিকদার, মনির শিকদার ও শওকাত শিকদার।

তারা এই মামলায় সাক্ষি দেয়ার অপরাধে আসামী তাইজুল ইসলামের নেতৃত্বে সালমান ও সাকিলসহ বেশ কয়েকজন প্রভাবশালী মিলে মামলার সাক্ষী জাহাঙ্গির শিকদার, মনির শিকদার, শওকাত শিকদার ও নাসির শিকদারের বসতঘরের চারপাশে প্রায় এক মাস আগে কাটা তারের বেড়া দিয়ে আটকে বন্ধি করে রাখে। এতে করে ওই চার পরিবারের ৩৫ জন সদ্য ঘর থেকে বের হতে না পেরে মানবেতর জীবন-যাপন করছেন।

এদিকে এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার কাছে ও কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী পরিবার। পরে উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মো. হানিফ চোকদার ও কালকিনি থানার এসআই মো. রাজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাঁটা তারের বেড়া কেটে বন্দিদশা থেকে অসহায় পরিবারের সদস্যদেরকে মুক্ত করেন।

শওকাত শিকদার ও নাসির শিকদারের পরিবারের সদস্যরা জানান, আমরা সুজনের মামলার সাক্ষী দেয়ার অপরাধে তাইজুল ক্ষিপ্ত হয়ে আমাদের সকলের বসতঘরের চারপাশে তার কাটা দিয়ে বেড়া দিয়ে আটকে রেখেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজনে এসে আমাদেরকে বেড়া কেঁটে বন্দিদশা থেকে মুক্ত করেছে। তাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

অভিযুক্ত তাইজুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে সাক্ষী দেয়ায় বেড়া দিয়েছিলাম।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাঁটা তারের বেড়া কেটে বন্দিদশা থেকে অসহায় পরিবারদেরকে উদ্ধার করা হয়েছে। তবে এই ধরনের কাজ পূনরায় কখনও করবেন না বলে অঙ্গীকার করেন প্রভাবশালী তাইজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!