1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জাতীয় শোক দিবস পালিত - Madaripur Protidin
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

মাদারীপুরে জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৪.৩১ পিএম
  • ৯৮৮ জন পঠিত

মাদারীপুরে জাতীয় শোক দিবস পালিত
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর সদর, কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১০ টায় মাদারীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠনের ব্যক্তিবর্গ। এছাড়াও সকালে শহরের পুরান বাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগ ও যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি মো. আতাহার সরদার, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান রুবেল খান প্রমুখ। সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কলেজ গেট সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শাজাহান খান এমপি’র স্থানীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম এর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান কালু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান লস্কর। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খায়রুল হাসান নিটুল খন্দকার, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এজাজুর রহমান আকন প্রমুখ। অন্যদিকে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন, উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, পৌর মেয়র মামিম নেওয়াজ মুন্সী, ওসি শেখ সাদী, আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!