1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পারিবারিক কলহের জের ধরে শ্যালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

রাজৈরে পারিবারিক কলহের জের ধরে শ্যালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১.৪০ পিএম
  • ৭১১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে পারিবারিক কলহের জের ধরে শ্যালক রিপনকে (২৬) ঘরের মধ্যে আটকিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ভগ্নিপতি রাজ্জাক ফকিরসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসি । মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে এলাকার প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষ অংশগ্রহন করে ।

মানববন্ধন চলাকালে আসামীদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু বক্কর খান লেলিন, সাবেক মেয়র শামীম নেওয়াজ মুন্সী, সাবেক ছাত্রলীগের সভাপতি মস্তফা মনির সুজন, বাদশা মিয়া, রাজা মিয়া, কাউন্সিলর মহাসিন ফকির, নিহতের পিতা আবদুর রফ শেখ, হাবিব মিয়া প্রমুখ ।

উল্লেখ্য উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পরকীয়ার সন্দেহের জের ধরে রোববার বিকালে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করে। এ খবর জানতে পেরে ভাই রিপন শেখ (২৬) নিকটতম গ্রাম পশ্চিম রাজৈর থেকে ছুটে আসে এবং মারধর ঠেকাতে গেলে তাকে ঘরের মধ্যে আটকিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শ্যালক রিপন শেখ মারা যায়।

তিনি উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির । এ ঘটনায় সোমবার নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে মেয়ের জামাই রাজ্জাকসহ ৭জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। এঘটনায় পুলিশ অভিযুক্তের মা রুমা বেগমকে গ্রেফতার করেছে ।

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন মামলা দায়ের ও রাজ্জাকের মা রুমা বেগমকে গ্রেফতারের কথা নিশ্চিত করে জানান, পারিবারিক কলেহর জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে।আসামীদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!