1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রং-চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে খেঁজুর গুড়- মাদারীপুরের গ্রামে গ্রামে ভেজাল খেঁজুর গুড় তৈরির কারখানা - Madaripur Protidin
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রং-চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে খেঁজুর গুড়- মাদারীপুরের গ্রামে গ্রামে ভেজাল খেঁজুর গুড় তৈরির কারখানা

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ২.৫৭ পিএম
  • ৪৯৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। ॥
মাদারীপুরের শতাধিক গ্রামে রয়েছে ভেজাল খেঁজুর গুড় তৈরির কারখানা। রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে প্রকাশ্যেই তৈরী হচ্ছে খেঁজুর গুড়। যা খাঁটি বলে ছাড়া হচ্ছে মাদারীপুরের হাটবাজারে। প্রতিকেজি গুড় বাজারে বিক্রি করা হচ্ছে আড়াইশো’ থেকে সাড়ে তিনশ’ টাকায়। প্রতি বছর শীত মৌসুম এলেই অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা এই অসৎ কাজে লেগে পড়ে দীর্ঘদিন ধরে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দাবি, এই গুড় খেলে হতে পারে কিডনি নষ্টসহ ক্যান্সারের মতে মরনব্যাধি। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বলছে, অভিযোগ পেলেই নেয়া হচ্ছে ব্যবস্থা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, চাতালে জ¦লছে আগুন। আঁখের গুড় ভেঙ্গে তৈরী করা হচ্ছে খেঁজুর গুড়। তার সাথে দেয়া বিষাক্ত হাইড্রোজ, সালফার। মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরের সরদারকান্দি গ্রামের দৃশ্য এটি। এখানে কয়েকটি বাড়িতে বসেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে ভেজাল গুড়। যা ছড়িয়ে পড়ছে হাটবাজারে। একই অবস্থা জাফরাবাদ, তাল্লুক, ঘটমাঝি, ঝিকরহাটি, কেন্দুয়া, বাজিতপুর, কলাগাছিয়া, পেয়ারপুর, মোস্তফাপুর, শিবচরের বিভিন্ন গ্রামে, কালকিনি, ডাসারসহ জেলার অন্তত শতাধিক এলাকার। সামান্য খেঁজুর রসের সাথে পানি, চিনি আর রংয়ের মিশ্রণে তৈরী করা হচ্ছে গুড়। যা দেখে বোঝার উপায় নেই কোনটি আসল, আর কোনটিই বা নকল। এসব গুড় কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ক্রেতারা। বিক্রেতারা বলছেন, খাঁটি গুড় তৈরী হলে নায্য দাম পাওয়া যায়না। তাই বাজারে ছড়িয়ে পড়েছে ভেজাল গুড়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, ভেজাল গুড় তৈরী বন্ধ করা না গেলে হতে ক্যান্সারসহ ভয়ানক রোগ। এমন পরিস্থিতিতে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

জানা যায়, ইটভাটায় খেঁজুর গাছ ব্যবহার করায় কমেছে গাছের সংখ্যা। দেখা দিয়েছে রসের সংকট। এই সুযোগকে কাজে লাগিয়ে তৈরী হচ্ছে ভেজাল গুড়। স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কায় এসব গুড় তৈরী বন্ধে জোড় দাবি জানিয়েছেন ক্রেতারা। কিন্তু এসব প্রতি কেজি ভেজাল গুড় বিক্রি হচ্ছে আড়াইশো থেকে ৩৫০ টাকা কেজি দরে। অথচ, এক কেজি খাঁটি গুড়ের দাম ৮০০-৯০০ টাকা। সৈয়দারবালী এলাকার ক্রেতা সিরাজ মিয়া বলেন, ‘আগে খেজুর গুড় থেকে আলাদা একটা গন্ধ ও স্বাদ পাওয়া যেতো। ভেজালের পরিমান বেড়ে যাওয়ায় গন্ধ আর স্বাদ কোনটাই নেই। প্রশাসন স্বোচ্চার থাকলে অসাধু ব্যবসায়ীরা এসব করার সাহস পাবে না।

’ মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ বলেন, ‘ভেজাল গুড় যারা তৈরী করে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা উচিৎ। মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে এই অসাধু চক্র। আর ক্রেতাদেরও সচেতন হওয়া দরকার।’ কামাল সরদার নামে এক গুড় প্রস্তুতকারী ও ব্যবসায়ী বলেন, ‘খাঁটি গুড় তৈরী করলে কেউ সঠিক দাম দেয় না। হালকা চিনি মিশিয়ে তৈরী করলে বাজারে বেশি বেশি বিক্রি হয়, ক্রেতারাও অল্পদাম দিয়ে গুড় কিনে নেয়।’ শওকত সরদার নামে আরেকজন ব্যবসায়ী বলেন, ‘আগে খাঁটি গুড় তৈরী করতাম খেজুর রস দিয়ে। এখন রস কমে গেছে, তাই শতভাগ খাঁটি গুড় পাওয়া সম্ভব না। অর্ধেক চিনি আর অর্ধেক রস দিয়ে গুড় তৈরী হচ্ছে।’ শামীম সরদার বলেন, ‘আমরা গুড়ে ভেজাল মিশাতে চাই না। কিন্তু ক্রেতারা ৮০০-৯০০টাকা দিয়ে খাঁটি গুড় কিনে না। খাঁটি গুড় তৈরী করলে বাজারে দাম পাওয়া যায়না।’

মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. জুয়েল মিয়া জানান, ‘হাট-বাজরে ছড়িয়ে পড়েছে হাইড্রোজ মিশ্রনে তৈরী গুড়। এই গুড় খেলেই ক্যান্সার হতে পারে। তাই ক্রেতাদের সতর্ক হতে হবে। পাশাপাশি এসব অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, তা না হলে অন্যরা এই সুযোগ পাবে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘যেখানেই খবর পাওয়া যাচ্ছে গুড়ে ভেজাল দিচ্ছে, সেখানে অভিযান চলছে। এরই মধ্যে শিবচরের কাঁঠালবাড়ি ও সদরের কালিকাপুরের সরদারকান্দিতে আলাদা অভিযান চালিয়ে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া আর্থিক জরিমানাও করা হয়েছে। ভোক্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!