1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার কর্ণফুলী আবাসিক হোটেলে দস্যুতার ঘটনায় জড়িত মোঃ মুন্না ওরফে মামুন কে গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকার কর্ণফুলী আবাসিক হোটেলে দস্যুতার ঘটনায় জড়িত মোঃ মুন্না ওরফে মামুন কে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৯.১৬ এএম
  • ৪২৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ শাহআলী থানাধীন কর্ণফুলী আবাসিক হোটেলে দস্যুতার ঘটনায় জড়িত প্রধান আসামি মোঃ মুন্না ওরফে মামুন (৩৬)’কে গ্রেফতার করেছে র‌্যাব।

“বাংলাদেশ আমার অহংকার”-এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনেসুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এবং র‌্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল ২২ আগস্ট ২০২৫ সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর চান্দঁগাও থানাধীন বলিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে শাহআলী থানাধীন মাজার এর নিকটস্থ কর্ণফুলী আবাসিক হোটেলে দস্যুতার ঘটনায়মোঃ মুন্না ওরফে মামুন (৩৬)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৮ আগস্ট শাহআলী থানাধীন মাজার এর নিকটস্থ কর্ণফুলী আবাসিক হোটেলে ভোর ৫টার দিকে আসামি মোঃ মুন্না ওরফে মামুন ২ জন সঙ্গীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়েপ্রবেশ করে। তারা হোটেল ম্যানেজার এবং নিরাপত্তা প্রহরীকেঅস্ত্রের মুখে জিম্মি করে হত্যার হুমকি দেখিয়ে ক্যাশ কাউন্টার এবং হোটেলে অবস্থানরত গেস্ট এর নিকট হতে নগদ অর্থসহ কয়েকটি মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে ডিএমপি, ঢাকার শাহআলী থানায় একটি দস্যুতার মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর দস্যুতারঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এবং র‌্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্ত করে ২২ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর চান্দঁগাও থানাধীন বলিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি মোঃ মুন্না ওরফে মামুন (৩৬)’কে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!