1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫.৩৬ পিএম
  • ৫৪৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসির স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত পাখি বেগম উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদী প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। জমি-জমা সংক্রান্ত বিরোধীদের জেরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বজনদের দাবি ।

কালকিনি পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, প্রবাসির স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসত ঘরের চালের উপর ইটপাটকেল ছুঁড়ে মাড়ে। এই ইটপাটকেলের শব্দে পাখি বেগম ঘুম ভেঙ্গে দরজা খুলে বাহিরের দিকে তাকায়। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্তরা মিলে ঘরে ঢুকে ৪ বছরের শিশু সন্তানের সামনেই এলোপাতাড়ি ভাবে পাখি বেগমকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়।

এব্যাপারে নিহতের শ্বাশুরী নাজমা বেগম কান্না জরিত কন্ঠে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার পুত্রবধুকে খুন করা হয়েছে। খুনের ঘটনার রাতে পলী বেগম তার বাড়িতে বসে ঢোলটগর পিটিয়ে নাচগান করেছে। যাতে করে খুনের ঘটনা যাতে কেউ টের না পায়। এছাড়া পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারের বিরুদ্ধে খুনের সঙ্গে জরিত থাকার অভিযোগ তুলেন তিনি।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শাহাদাত ও ইউনুসকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা পাখির লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের মাদারীপুর মর্গে প্রেরন করেছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!