1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১.১৭ পিএম
  • ৬৮১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরে শ্বশুর বাড়ি থেকে দীপ্তি মন্ডল (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকেলে শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মন্ডল বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। এদিকে পিতা কৈলাশ মন্ডল জানান, তার মেয়ে দীপ্তি মন্ডলকে তার স্বামী তাপস মন্ডল ও তার মা বেদম মারপিট শেষে বালিশ চাপা দিয়ে শ^াসরোধ হত্যা করার অভিযোগ করেন । তিন বছর পুর্বে তাপসের সাথে মেয়ের দীপ্তির বিবাহ হয় । বিয়ের পর থেকেই মায়ের কথায় তাপস দীপ্তির উপর নির্যাতন করে আসছিল। একপর্যায়ে পিতার বাড়ী জাজিরা থাণার জয়নগর গ্রামে চলে যায় । গত শুক্রবার মা ও ভাই দীপ্তিকে স্বামী তাপসদের বাড়ী দিয়ে যায়। এর পর পুনরায় নির্যাতন চলতে থকে। শনিবার বিকেলে দীপ্তির মৃত্যুর পর তাপসই ফোন করে জানায়, দীপ্তি মারা গেছে। এরপরই স্বামী ও তার পরিবারবর্গ বাড়ী ছেড়ে পালিয়ে যায়। নিহত দীপ্তি মন্ডলের স্বামী তাপস মন্ডল মাদারীপুর কোর্টে মুহরি হিসেবে কাজ করেন এবং বাদামতলা এলাকার মন্ডল বাড়ির নিতাই মন্ডলের ছেলে।

ওসি আদিল হোসেন জানান, প্রাথমিক ধারনা- স্বামীর সাথে কলহের জের ধরে দীপ্তি মন্ডল আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!