1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নারী সেজে প্রতারণার দায়ে ০১ (এক) জন’কে গ্রেফতার । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নারী সেজে প্রতারণার দায়ে ০১ (এক) জন’কে গ্রেফতার ।

  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৫.১৩ পিএম
  • ৯২৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ডিজিটাল, সাইবার প্রতারক চক্রের সাথে স¤পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

র‌্যাব-৪ এর কাছে বিভিন্ন সময় অভিযোগ আসে যে, মেয়েদের নামে ফেইক ফেইসবুক আইডি খুলে সুন্দরী মেয়ের ছবি দিয়ে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নানাভাবে প্রলুব্ধ করে বিকাশের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ভুয়া আইডি ও প্রোফাইল পিকচার দিয়ে ফেইসবুক ব্যবহার করে সেখানে সুন্দরী নারীর ছবি, বন্ধু হওয়ার আমন্ত্রণ করা হয় এবং একবার এই আমন্ত্রণে সাড়া দিলেই হয় মোবাইল নাম্বার লেনদেন। দীর্ঘ সময় ধরে হয় নারী কন্ঠে বন্ধুত্বপূর্ন আলাপ, প্রেম, ভালোবাসা, এর এক পর্যায়ে বন্ধুর সাথে দেখা করার জন্য সে ঢাকার উদ্দেশ্য রওয়ানা করেন। পথে মধ্যে দূর্ঘটনা আবার কখনো ও হাসপাতালে ভর্তি, তাৎক্ষনিক মিটমাট করার জন্য প্রয়োজন ২৫/৩০ হাজার টাকা। কিন্তুু সাথে এত টাকা নাই, তাই বন্ধুর শরণাপন্ন হতে হয়। বন্ধু ও সরল বিশ্বাসে ভালোবাসার টানে বিকাশের মাধ্যমে কাংক্ষিত টাকা পাঠিয়ে দেন। তারপর থেকে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কখনো ভিডিও কলে কথা বলেন না, তাতে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। কন্ঠ পরিবর্তন করে মেয়ের কন্ঠে কথা বলে কখনো প্রবাসী সুরেলা নারী, কখনো পুলিশ অফিসার, কখনো মেয়ের মা, কখনো মেয়ের বোন সেঁজে নিপুন অভিনয় করে প্রতারক বিকাশের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এত কৌশল কন্ঠ অভিনেতা হয়েও শেষ পর্যন্ত তার শেষ রক্ষা হলো না। সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে র‌্যাব-৪, সাইবার মনিটরিং সেলের একটি চৌকস আভিযানিক দল ২০অক্টোবর নরসিংদী জেলাধীন মনোহরদী থানা এলাকায় মনোহরদী পৌরসভা বাজার হতে অভিযুক্ত প্রতারক- মাসুক মিয়া @ মাসুদ (২৮) জেলাঃ সিলেট’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্ত ডিজিটাল প্রতারক মাসুক মিয়া সোনিয়া আকতার কেয়া নামে ফেইক ফেইসবুক আইডি খুলে তানজিম মেহজাবিন স্নেহা  নামক মেয়ের ছবি প্রোফাইল পিকচার ব্যবহার করে নিজেকে লন্ডন প্রবাসী পরিচয় দিয়ে বিভিন্ন ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব স্থাপন করে কখনো ম্যাসেঞ্জারে, আবার কখনো মোবাইলে সরাসরি কন্ঠ পরিবর্তন করে মেয়ে কন্ঠে কথা বলে বিভিন্ন চরিত্রে অভিনয় করে উপরোক্ত প্রক্রিয়ায় প্রতারণা করে নিরীহ ভুক্তভোগীদের কাছ থেকে এ পর্যন্ত ১৫-২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।

গ্রেফতারকৃত আসামী এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!