1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর মিরপুর শাহ্আলী এলাকা হতে জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার। - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীর মিরপুর শাহ্আলী এলাকা হতে জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ১.৪০ পিএম
  • ৮২৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা, অপহরণ এবং অন্যান্য অপরাধের পাশাপাশি প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।
র‌্যাব-৪ সুত্র জানায়, ২১ অক্টোবর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল জাল ভিসা প্রতারক চক্রের মাস্টার মাইন্ড সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাস (৪৫), জেলাঃ রাজবাড়ী’কে শাহ আলী থানাধীন উত্তর বিছিলের কুসুমবাগ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আসামি দীর্ঘদিন থেকে মিরপুরের বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অক্টোপাস ২০১০ (বিডি) লিঃ নামে অফিস খুলে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারত সহ বিভিন্ন দেশে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদেরকে জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিলো এবং পরিশেষে সে এসব অভিযোগের সত্যতা স্বীকারও করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!