1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে সংঘর্ষের ঘটনায় পরস্পর দুটি বিরোধী মামলা। - Madaripur Protidin
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরাবরাহের অভিযোগ।মাদারীপুর সদরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ,: তদন্ত কমিটি গঠন। মাদারীপুরে এলপিজি গ্রাসের কৃত্রিম সংকট , বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার । প্রভাব পড়ছে খুচরা বিক্রেতাদের উপর। মাদারীপুরে সড়কের গাইডওয়াল নির্মানে নিম্ন মানের কাজের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রাজৈরে সংঘর্ষের ঘটনায় পরস্পর দুটি বিরোধী মামলা।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ৩.৩৮ পিএম
  • ১১২৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।। মাদারীপুরের রাজৈরে ত্রান বিতরন ও এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মোট ৫৪ জনকে আসামী করে পরস্পর বিরোধী দুটি মামলা দায়ের হয়েছে।বুধবার রাতে এ মামলার দায়ের হয় । এ সংঘর্ষে ২জন গুলিবিদ্ধসহ ৮জন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর সীমান্তে পান্থাপাড়া নামক স্থানে। আহতদের মধ্যে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ১জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও বিশ^স্ত স্থানীয় সুত্র জানায়, ঢাকার ব্যবসায়ি এলাকার এক যুবক লক্ষন দাস উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পান্থাপাড়া মোড়ে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ পরিবারে ত্রান হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করছিলেন । এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সুলতানের ভাই কামরুজ্জামানসহ ২০/২৫ যুবক মোটর সাইকেল নিয়ে মহড়া দেয়। এ নিয়ে বাকবিন্ডার একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক রুপ লাভ করে। সংঘর্ষ চলাকালে ছড়া গুলি বর্ষিত হয়। এতে দুইজন গুলিবিদ্ধসহ ৮জন আহত হয় । আহত দুই গুলিবিদ্ধ বাদল খোন্দকারকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে ও মোকা মাতুব্বরকে ফরিদপুর মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এছাড়া আরেক আহত কাদের মাতুব্বরকেও ফরিদপুর মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তবে বাদল খোন্দকারের অবস্থা আশংকাজনক।
ঠিকাদার লক্ষন দাস জানান, এলাকাবাসীর আহবানে ত্রান দিতে ঢাকা থেকে এলাকায় আসি এবং ১৪শত পরিবারে ত্রান বিতরন করি। আরো ৭শত পরিবারের ত্রান আমার গোডাউনে মৌজুদ রয়েছে। বাধার মুখে পড়ে ত্রান বিতরন কার্যক্রম বন্ধ রয়েছে। মৌজুদকৃত ত্রান বিতরন করতে পারবো কি না তা নিয়ে আমি শংকিত।
চেয়ারম্যান টিপু সুলতান জানান, ত্রান বিতরনে বাধা দেয়া হয়নি। সদ্য ঢাকা থেকে আসায় তাকে হোম কোয়ারেন্টাইনে থাকাতে বলা নিয়ে বিতন্ডা বাধে। অন্যদিকে একে অপরকে দোষারুপ করায় গুলি বর্ষনের ঘটনা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে ১জনকে গ্রেপ্তার করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!