1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর কল্যানপুর এলাকা হতে ১৪৪ ক্যান বিয়ারসহ ০৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪। - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজধানীর কল্যানপুর এলাকা হতে ১৪৪ ক্যান বিয়ারসহ ০৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৩.১০ পিএম
  • ৮৫৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।র‌্যাব সুত্র জানায়, ৬ নভেম্বর ১৩.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জমির উদ্দিন আহমেদ এবং সহকারী পুলিশ সুপার মোঃ রিফাত বাশার তালুকদার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর দারুসসালাম থানাধীন কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৪ ক্যান বিয়ার, ০৪ টি মোবাইল এবং মাদক বিক্রয়ের নগদ ২,৫৩০/- টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মো সারোয়ার জমাদ্দার (৪৭), জেলা-পটুয়াখালী, ২। মোঃ আমির (২০), জেলা- বরগুনা, ৩। মোঃ সোহেল (২৪), জেলা-বরিশাল এবং ৪। মোঃ নাদীম (১৯), জেলা-বরিশাল’দের গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে অভিনব কৌশলে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিয়ার সংগ্রহ করে সিএনজি পরিবহনের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ডিলার ও খুচরা বিক্রয়কারীদের নিকট বিক্রয় করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!