1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
করোনার সেকেন্ড ওয়েভরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শ্রমিক, অস্বচ্ছল, অভাবগ্রস্থদের মাঝে মাস্ক পৌঁছে দিচ্ছে র‌্যাব-৪ - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

করোনার সেকেন্ড ওয়েভরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শ্রমিক, অস্বচ্ছল, অভাবগ্রস্থদের মাঝে মাস্ক পৌঁছে দিচ্ছে র‌্যাব-৪

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০, ৬.৫২ পিএম
  • ৭৪৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটন, অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত ও দুঃস্থ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ, মহামারীসহ যেকোন দূর্যোগকালীন পরিস্থিতিতে র‌্যাব-৪ জনসচেতনতামূলক কাজ করে আসছে।

বর্তমান সময়ে মহামারী রূপধারণকারী চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার প্রতিরোধে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণ করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রচারণা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি মানবিক সহযোগীতার হাত বাড়িয়েছেন র‌্যাব-৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম সহ র‌্যাব-৪ এর সকল সদস্যবৃন্দ।

এরই ধারাবাহিকতায় কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ এর বিস্তার রোধে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে ১৯ নভেম্বর, মিরপুর মডেল থানাধীন মিরপুর বাংলা কলেজের সামনে বৈশ্বিক করোনা মহামারীর সেকেন্ড ওয়েভ এর হাত থেকে জনসাধারণকে রক্ষার জন্য মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধিকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে ৭ জন’কে মাস্ক পরিধান না করার জন্য মোট ২,৩০০/- টাকা জরিমানা করা হয় এবং ২০০ জন দিনমজুর ও রিক্সাচালকের মাঝে মাস্ক বিতরণ করে তাদেরকে সতর্ক করা হয়।

করোনাকালীন সময়ে এরুপ জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতি পালনে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!