1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের।এলাকা পুরুষ শূন্য। - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের।এলাকা পুরুষ শূন্য।

  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ৩.১৮ পিএম
  • ৯৩১ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন।
রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে গত সোমবার সকালে (২৩-১১-২০) এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় হত্যাকান্ড, পুলিশ এসল্টস ও লুটপাটের পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে । রোববার সকালে এবাদুল ফকির বাদি হয়ে ৮৪ জনের নাম উল্লেখ ও ১০/১৫ জনকে অজ্ঞাত করে তিন হত্যাকান্ডে একটি, পুলিশ এসল্ট ঘটনায় এসআই সালাম বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখ ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত করে অন্য একটি এবং লুটপাটের ঘটনায় শুক্রবার হাওয়া বেগম বাদি ৪৩ জনের নাম উল্লেখ করে ও ১০০-১৫০ জন অজ্ঞাত করে আরও একটি মামলা দায়ের করা হয় । এমামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। এ তিনটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ।

উল্লেখ্য গত সোমবার (২৩-১১-২০) সকাল ৮টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০জন আহত হয়। প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত কালাম শেখকে (২৫) ওইদিন রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ঘটনায় আহত কালাই ফকির ও সাহিদ মোল্লাসহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কালাই ফকির (৪৫) ও রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহিদ মোল্লার (৪০) মৃত্যু হয়। এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় দফায় দফায় বাড়িঘর ব্যাপক ভাংচুর ও ভয়াবহ লুটপাটের ঘটনা ঘটে । এসময় দাঙ্গা হাঙ্গামা প্রতিহত করতে গিয়ে মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাড়ীর ইনচার্জ এসআই আবুল বাসার ও এসআই সালামসহ ৬ পুলিশ আহত হয়।
ওসি আবু বকর মিয়া জানান, উপজেলার রাঘদী ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় হত্যা, পুলিশ আহত ও লুটপাটের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে । এর মধ্যে লুটপাট ও পুলিশ এসল্ট মামলায় ৭জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে । আসামীদের গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!