1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ধামরাই থেকে ২টি বেকারিকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড আদায় সহ বিভিন্ন ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

ধামরাই থেকে ২টি বেকারিকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড আদায় সহ বিভিন্ন ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস

  • প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ১১.১২ এএম
  • ৭৭১ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ নকল পণ্য ক্রয়-বিক্রয় ও তৈরী করায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

র‌্যাব সুত্র জানায়, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এবং মোঃ মোখলেছুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক, ধামরাই, ঢাকা এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানাধীন শরীফবাগ ও ইসলামপুর এলাকায় স্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ন ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে নিম্নোক্ত ২ টি বেকারির মালিক’কে অর্থদন্ড প্রদান করা হয়ঃ

ক। ভাই ভাই ফুড প্রোডাক্টস্ এর মালিক মোঃ জিয়াউর রহমান(৩৫), জেলা- বি-বাড়ীয়া এর নিকট হতে নগদ ২,০০,০০০/- টাকা।

খ। সিফাত বেকারি এর মালিক মোঃ ইকবাল হোসেন, জেলা-ঢাকা এর নিকট হতে হতে নগদ ৩,০০,০০০/- টাকাসহ সর্বমোট ৫,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও উক্ত বেকারী ২ টি হতে বিভিন্ন ধরণের ভেজাল খাদ্য জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!