1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে তরুনীর আপত্তিকর অশ্লীল ছবি ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক তরুনকে আটক করেছে র‌্যাব-৮। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজৈরে তরুনীর আপত্তিকর অশ্লীল ছবি ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক তরুনকে আটক করেছে র‌্যাব-৮।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৩.৪৭ পিএম
  • ৯৩২ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে এক তরুনীর আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ শহিদুল ইসলাম (২৫) নামে এক তরুনকে আটক করেছে র‌্যাব-৮, মাদারীপুরের একটি চৌকষ আভিযানিক দল । সোমবার রাতে উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের মেম্বার সাগর মিয়ার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয় । আটককৃত আসামী মোঃ শহিদুল ইসলাম উপজেলার পশ্চিম বিষ্ণপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে ।
মঙ্গলবার দুুপুরে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার রাজৈর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শহিদুল ইসলামকে (২৫) উপজেলার পূর্ব সরমঙ্গল (টেকেরহাট) গ্রামের মেম্বার সাগর মিয়ার ভাড়া বাড়ি থেকে আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ভিকটিমের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিকটিমের (তরুনীর) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং আসামী মোঃ শহিদুল ইসলাম বিভিন্ন সময়ে ভিকটিমকে নানারকম চাপ এবং প্রলোভন দেখিয়ে অশ্লীলভাবে হোয়াটসএ্যাপ এবং ম্যাসেঞ্জারে ভিডিও ফোনে অশ্লীলভাবে কথা বলতে বাধ্য করত। ভিডিও কলে কথা বলার সময় আসামী উক্ত ভিডিও কল গোপনে ধারণ করে ভিকটিমকে শারীরিক সম্পর্ক করতে চাপ প্রয়োগ করে। ভিকটিম বিবাহ বর্হিভুত সর্ম্পকে জড়াতে না চাওয়া তার ধারনকৃত ছবি এবং ভিডিও সামাাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং এক পর্যায়ে চলতি বছর ১৬ নভেম্বর আসামীর নিজ মোবাইল হতে হোয়াটসএ্যাপের ঝয়ঁধর্ফ® গ্র“পে ভিকটিমের ০২টি অশ্লীল ছবি পোস্ট করে । উক্ত ঘটনা হতে পরিত্রাণ পাওয়ার নিমিত্তে ভিকটিম (তরুনী) গত সোমবার ২১ ডিসেম্বর ২০২০ইং তারিখে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের নিকট অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিক্তিতে সোমবার রাতে অভিযুক্ত মোঃ শফিউল ইসলামকে উক্ত স্থান থেকে আটক করা হয় । আটককৃত আসামীকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম নিজেই বাদী হয়ে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!