1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে যুবকের রহস্যজনক মৃত্যু । স্বজনদের অভিযোগ হত্যা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে যুবকের রহস্যজনক মৃত্যু । স্বজনদের অভিযোগ হত্যা

  • প্রকাশিত : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৩.১৯ পিএম
  • ৭৭৯ জন পঠিত

রাজৈর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে পারভেজ হাওলাদার নামে (২২) এক যুবকের রহস্যজনক মুত্যু হয়েছে । স্বজনদের অভিযোগ তাকে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে । শুক্রবার দিবাগত রাত ৪টার সময় পারভেজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানায়, তাকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে । নিহত পারভেজ হাওলাদার নামে (২২) উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাচাবালি গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে । পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাচাবালি গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে নেশাখোর পারভেজ হাওলাদারের (২২) সাথে এলাকার রিয়াদসহ কয়েক নেশাখোর যুবকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার হাতাহাতি ও মারামারি হয় । এতে সামান্য আহত পারভেজকে রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায় । এ ঘটনায় শনিবার সকালে এক শালিস মিমাংসার কথা ছিলো । কিন্তু শুক্রবার দিবাগত রাত ৪টা দিকে পরিবারের লোকজন পুলিশকে না জানিয়ে পারভেজকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জানায়, পারভেজকে মৃত অবস্থায় দেখে আমি পুলিশকে অবহিত করি ।
ওসি শেখ সাদিক জানায়, মৃত্যুর সঠিক উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করেছি । লাশের বা হাতে ব্লেডের অসংখ্য আচঁর ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে । ময়না তদন্তের রির্পোট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে ।
নিহত পারভেজ হাওলাদারের পিতা সরোয়ার হাওলাদার জানায়, দুস্কৃতিকারীরা আমার ছেলেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে ঘরের দুয়ারে রেখে গেছে । আমি মামলা করবো ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!