1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব সেবা সপ্তাহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন - Madaripur Protidin
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

র‌্যাব সেবা সপ্তাহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১, ১.৫২ পিএম
  • ১১৫৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যাব-৪ এর আওতাধীন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে চলমান সপ্তাহব্যাপী “র‌্যাব সেবা সপ্তাহ” পালনের অংশ হিসেবে ৪ জানুয়ারি র‌্যাব-৪ আওতাধীন এলাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত “কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামার” এ র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর মোঃ কামরুল হোসেন, মেজর আদনান তফাদার এবং কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামার এর পরিচালক ডাঃ মোহাম্মদ আলি, উপপরিচালক শহিদুল ইসলাম, ভেটেনারি অফিসার ডাঃ মোঃ আব্দুল মোত্তালেব এবং ফার্ম সুপারিন্টেন্ডেন্ট সাইফুল ইসলাম প্রমুখ। বৃক্ষরোপন পরবর্তী পরিচর্যার জন্য র‌্যাব-৪ এর পাশাপাশি “কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামার” এর সদস্যরা যৌথভাবে কাজ করবে। এ সময় জাতির জনকের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত বৃক্ষরোপন কার্যক্রমে সকল পদবীর র‌্যাব সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!