1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পুলিশের কিশোর গ্যাং বিরোধী অভিযান  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে পুলিশের কিশোর গ্যাং বিরোধী অভিযান 

  • প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৬.২৭ পিএম
  • ৭৩২ জন পঠিত

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর থানা পুলিশ কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে। শনিবার বিকাল ৫ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত তাদের এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, উপজেলা সদর, টেকেরহাট বন্দরসহ গ্রামাঞ্চলের স্কুল গুলোতে মেয়েরা স্কুলে যাওয়া আসার পথে উঠতি বয়সী কিছু বখাটে ছেলে বিভিন্ন মোড়ে মোড়ে এবং স্কুলের পাশে থেকে তাদের উত্যক্ত করে। এছাড়াও এরা হেলমেট এবং লাইসেন্স ছাড়া ২/৩ কে মোটরসাইকেলের পিছনে উঠিয়ে বেপরোয়াভাবে চালাতে থাকে। এসব অভিযোগের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ শনিবার বিকাল ৫ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করেছে। এসময় তারা উপজেলার টেকেরহাট বন্দরের ৫তলার মোড়, কাঠের পোল, মিল্কভিটা রোডসহ বিভিন্ন রোডে অভিযান পরিচালনা করেছে। অভিযান চলাকালে বেপরোয়া মোটরসাইকেল চালকদের নামিয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এরকম করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। অপরদিকে এলোমেলো ঘোরাঘুরি না করলে আযান হলে মসজিদে গিয়ে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়। অভিযানে থানার ওসি, এস আই, এ এস আইসহ ২২ জন পুলিশ উপস্থিত ছিলেন।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদিক জানান, মেয়েরা যাতে নির্বিঘেœ স্কুলে যেতে পারে সেই জন্য আমাদের এই অভিযান। এছাড়াও মাদক নিযন্ত্রণ এবং উঠতি বয়সী ছেলেরা হেলমেট, লাইসেন্স ছাড়া যাতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!