1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রামুর তুলাবাগান থেকে অবৈধ ৬৭,৬০০ শলাকা বার্মিজ সিগারেট উদ্ধারসহ ১ জন চোরাকারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রামুর তুলাবাগান থেকে অবৈধ ৬৭,৬০০ শলাকা বার্মিজ সিগারেট উদ্ধারসহ ১ জন চোরাকারবারী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ৪.২৫ পিএম
  • ৮৬০ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার রামু থানাধীন তুলাবাগান এলাকার অভিযান পরিচালনা করে অবৈধভাবে আমদানীকৃত ৬৭,৬০০ শলাকা বার্মিজ সিগারেট উদ্ধারসহ ১ জন চোরাকারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
কক্সবাজার র‌্যাব-১৫ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন ব্যক্তি কক্সবাজার জেলার রামু থানাধীন তুলাবাগান ফরেস্ট অফিসের সামনে টেকনাফ-কক্সবাজারগামী পাঁকা রাস্তার পাশের্^ অবৈধ পথে আমদানীকৃত বার্মিজ সিগারেট চালানের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ২৯জানুয়ারী ঐ পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি তার সাথে থাকা কয়েকটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ নুরুল হক (৪২), পিতা- জাকির হোসেন, মাতা- মরিয়ম খাতুন, সাং- পূর্ব গোয়ালিয়া পালং, ০৭ নং ওয়ার্ড, ইউপি- খুনিয়া পালং, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে ধৃত করে। আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে জানায়, তার সাথে থাকা প্লাস্টিকের বস্তার মধ্যে বার্মিজ সিগারেট রয়েছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ৬৭,৬০০ (সাতষট্টি হাজার ছয়শত) শলাকা বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!