1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুই গ্র“পের সংঘর্ষে এক জন নিহত - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাদারীপুরে দুই গ্র“পের সংঘর্ষে এক জন নিহত

  • প্রকাশিত : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ৭.২৭ পিএম
  • ৭০৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার পশ্চিম ছিলারচর গ্রামে শনিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সাঈদ ভ‚ইয়া (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত একই এলাকার সোবাহান ভুইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম ছিলারচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেরদৌস তালুকদার ও রহমান মৃধার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৫ জন। তাদের মধ্যে সাঈদ ভ‚ইয়াকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাঈদ মারা যান। অন্যান্য আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি ঘরবাড়ি-ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত সাঈদ ভুইয়ার স্ত্রী মাহামুদা আক্তার বলেন, আমার স্বামীর কোন দোষ ছিল না। এলাকার দলাদলীতে আমার স্বামীকে মরতে হইলো। রহমান মৃধার নেতৃত্বে তার ভাই নুরু মৃধা, ফারুক মৃধাসহ ১০-১২জন মিলে আমার স্বামীকে কোপাইয়া মাইরা ফালাইছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!