1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে করোনায় নতুন আরো ৯২ সনাক্ত  - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে করোনায় নতুন আরো ৯২ সনাক্ত 

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০, ৮.০৬ পিএম
  • ১১৮৫ জন পঠিত

 

মাদারীপুরে করোনায় নতুন আরো ৯২ সনাক্ত
মাদারীপুর ও টেকেরহাট প্রতিনিধি \
মাদারীপুরে নতুন আরো ৯২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১০১ দিনের মধ্যে এটাই জেলায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বাধিক সদর উপজেলায় ৩৯জন, কালকিনিতে ১৩জন, রাজৈরে ৩৩জন এবং শিবর্চ উপজেলায় ৭জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৮ জনে। ২৪ ঘন্টায় কোনো রোগী সুস্থ হয়েছে ৫জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১২৪ জন। জেলা থেকে নমুনা প্রেরণ করা হয়েছে ২৪১জনের। নতুন আক্রান্তসহ ২৯৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ৯, ১০. ১১ ও ১২ জুন প্রেরিত নমুনার আংশিক ৩০৪টির ফলাফল পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ৭৫জনের প্রাপ্ত ফলাফলে ২৩জনের পজেটিভ, সন্ধায় ১২০ জনের প্রাপ্ত ফলাফলে ৪৭ জনের পজেটিভ এবং বুধবার ১০৯ জনের প্রাপ্ত ফলাফলে ২২ জনসহ তিন দফায় প্রাপ্ত রিপোর্টে মোট ৯২ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে বুধবার বিকেল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৮জনে। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।
জেলা থেকে এ পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ৪হাজার ৩৭৭ এবং ফলাফল রিপোর্ট পাওয়া গেছে ৩হাজার ৭৮১ জনের। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত ৪৬৮ জনের মধ্যে সদর উপজেলায় ১৪২জন, শিবচর উপজেলায় ৭২ জন, রাজৈর উপজেলায় ১৪৭ জন এবং কালকিনি উপজেলায় ৯৯জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮জন। করোনার উপসর্গ নিয়ে ৮জন মারা গেলেও এদের কোনো পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের কাছে নেই।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!