1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অপহৃত শিশু জামালপুর থেকে উদ্ধার ৪ অপহরণকারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে অপহৃত শিশু জামালপুর থেকে উদ্ধার \ ৪ অপহরণকারী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৬.৩২ পিএম
  • ৫৮৩ জন পঠিত

সুবল বিম্বাস,  মাদারীপুর, ২৭ মার্চ \
মাদারীপুরের শিবচর থেকে শিশু রায়হান মুন্সীকে অপহরণের তিন দিন পর জামালপুর থেকে উদ্ধার করা হয়েছে। এসময় ৪অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৩ মার্চ জেলার শিবচরের সন্যাসীরচর ইউনিয়নের চরগুপ্তেরকান্দি গ্রামের শাহজাহান মুন্সীর পাঁচ বছর বয়সী ছেলে রায়হানকে বিস্কুট খাওয়ানোর কথা বলে দোকানে নিয়ে যায় স্থানীয় মোহাম্মদ হোসেন ওরফে বিল­াল মুন্সীসহ কয়েকজন। অনেক খোঁজা-খুঁজির পরেও না পেয়ে ওই দিন রাতে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন শাহজাহান মুন্সী। এক পর্যায়ে ২৪ মার্চ শাহজাহান মুন্সীর কাছে দশ হাজার টাকা বিকাশে দাবী করেন ছালাম মুন্সী নামে এক ব্যক্তি। পরে ছালাম সুন্সীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সেই দিন রাতেই শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এই ঘটনায় বিকাশে দশ হাজার টাকা দেয়া হলে, সেই সূত্র ধরে ঢাকার ডিবির একটি চৌকষ দলের সাথে শিবচর থানা পুলিশের সহযোগিতায় ২৬ মার্চ রাতে জামালপুর সদরের রেল স্টেশন এলাকার একটি রেস্টুরেন্ট থেকে শিশু রায়হান মুন্সিকে অক্ষত উদ্ধার করে। এসময় চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহরণকারীরা হলেন, শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের চরগুপ্তেরকান্দি গ্রামের ছালাম মুন্সীর ছেলে মোহাম্মদ হোসেন ওরফে বিল­াল মুন্সী (২২), একই গ্রামের আল-আমীন ওরফে রাসেল মুন্সি (১৯), ছালাম মুন্সি (৫০) ও শিরিনা আক্তার পারভীন (৪০)। পরে জেলা পুলিশের কাছে অপহরণকারীদের পাঠানো হয়।
উদ্ধার হওয়া শিশুর পিতা শাহজাহান মুন্সি বলেন, ‘আমার শিশু সন্তানকে পুলিশ যেভাবে দ্রæত উদ্ধার করেছে, তাতে আমি প্রাণভরে খুশি। যারা অপহরণ করেছে তারা আমার আপনজন। মোটা অঙ্কের টাকা দাবী করেছিল। যা আমার দিতে হয় নাই। অল্পতেই উদ্ধার করা গেছে। এদের কঠোর বিচার চাই। যেন আগামীতে এমন কাজ করতে না পারে।’
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘অপহরণকারীদের বাড়ি তাদের একই এলাকায়। তারা সম্পর্কে শাহজাহান মুন্সীর চাচাতো ভাই ও নিকট আত্মীয়। প্রাথমিক পর্যায়ে তারা দোষ স্বীকার করেছেন এবং অপহরণকারীদের সাথে জমি-জমা নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল। যে কারণে অপহরণ করেছে বলে ধারণা করা যাচ্ছে। রিমান্ডে নিলে সব তথ্য বেরিয়ে আসবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও ক্রাইম) মোহাম্মদ হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) চাইলাউ মারমা, শিবচর থানার ওসি মিরাজ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!