1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে স্ত্রীর লাশ উদ্ধার। স্বামী আটক।। - Madaripur Protidin
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে স্ত্রীর লাশ উদ্ধার। স্বামী আটক।।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৭.২৮ পিএম
  • ১১২২ জন পঠিত

মাদারীপুরে স্ত্রীর লাশ উদ্ধার \ স্বামী আটক ।
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর শহরের সৈদারবালী এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে ফারজানা (১৯) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামী নাছেরকে (২৬) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের সৈদারবালী এলাকার হেমায়েত হোসেন মাতুব্বরের বাসায় নিহত ফারজানা তার বাবা, ভাই ও পুত্র সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন এবং পাশেই হায়দার কাজী জুট মিলে চাকুরী করতেন। নিহতের বাবা মাদারীপুর শহরে রিক্সা চালাতো। ভাই ও ছেলে মাদ্রাসায় থেকে পড়াশোনা করতো। ৫ থেকে ৬ দিন পূর্বে নিহতের বাবা গ্রামের বাড়ি ময়মনসিংহ যায়। এ সময় বাসায় একা থাকতেন ফারজানা। স্বামীর সাথে সম্পর্কটা ভালো ছিল না। বুধবার রাতে স্বামী নাছের ফারজানার বাসায় আসে। বৃহস্পতিবার দুপুরের দিকে স্বামী নাছের স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বাসা থেকে বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করলে বাড়ির অন্য লোকদের সন্দেহ মনে হলে ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় ফারজানা খাটে শুয়ে আছে। কোন শব্দ করছে না। পরে তার স্বামীকে স্থানীয়রা আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না দতন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। এঘটনায় পুলিশ নিহতের স্বামী নাছেরকে আটক করে। আটক নাছরের বাড়ি ফরিদপুর জেলায়। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল­া বলেন, শহরের সৈদারবালী এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার স্বামীকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!