1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৭.১১ পিএম
  • ৬৮৬ জন পঠিত

মিলন খোন্দকার,  রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে চিরঞ্জিত মোড়ল (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। তবে জমিজমা সংক্রান্ত বিরোধের মামলায় হেরে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে    পরিকল্পিতভাবে এ ঘটনা সাজানো হয়েছে বলে দাবী করেছেন ছেলের পরিবার। শুক্রবার রাতে ওই স্কুল ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। শনিবার সকালে হাসপাতালে ওই শিক্ষার্থীর প্রাথমিক মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। বর্তমানে ওই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকেলে ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে রাজৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
নির্যাতিতার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামের নিজ বাড়ি থেকে কৌশলে ৭ম শ্রেণির ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশি কৃষ্ণ মোড়লের ছেলে চিরঞ্জিত মোড়ল (২৫)। এরপরে তাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ নির্যাতিতার। এ সময় তাকে মারধরও করা হয়। সর্বশেষ শুক্রবার রাত ১০টার দিকে কিশোরীর মুখ ও হাত-পা বেঁধে বিষয়টি ধামাচাপা দিতে হত্যার উদ্দেশ্যে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থীর ধস্তাধস্তির শব্দ শুনে পরিবারের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় চিরঞ্জিতসহ তার সহযোগিরা। পরে গুরুতর অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে শুক্রবার রাত ২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে পরিবারের লোকজন।
শিক্ষার্থীর মা বলেন, ‘আমার মেয়েকে অপহরণের পর ধর্ষণ করেছে চিরঞ্জিত। পরে ঘটনা ধামাচাপা দিতে হত্যা করে লাশ গুম করার পরিকল্পনা করে। এ ঘটনার কঠির বিচার চাই।’
চিরঞ্জিত মোড়লের বাবা কৃষ্ণ মোড়ল বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে ধর্ষণের ঘটনাটি সাজানো নাটক। মূলত ওই মেয়ের পরিবারের সাথে বাড়ীর উপর মাত্র ৪শতক  জায়গা ক্রয় করাকে কেন্দ্র করে   আমাদের সাথে বিরোধ ও মামলা চলছিল। ১৫দিন আগে ঐ ৪শতক জমির   মামলার রায় আমাদের পক্ষে আসে। এতেই তারা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে মেয়েকে দিয়ে ধর্ষণের নাটক করেছে। মেয়েটি শুক্রবার রাত প্রায় ৮টার দিকে আমাদের ঘরে ঢোকার চেষ্টা করে। আমরা তাকে ঘরে ঢুকতে দেই নাই। পরে সে পার্শ্ববর্তী পুকুরপাড়ে গিয়ে চিৎকার-চেঁচামেচি করলে তার বাবা-কাকা এসে বাড়িতে নিয়ে যায়।’
মাদারীপুর সদর হসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘রাত দুইটার দিকে এক স্কুল ছাত্রীকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। তার প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ওই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
রাজৈর থানার ওসি শেখ সাদি বলেন, শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের ঘটনায় শনিবার বিকেলে একটি অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষার্থীর পিতা। এর আগে শিক্ষার্থী নিখোঁজ হবার পর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছিল। তারপর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করে। শুক্রবার রাতে নিখোঁজ শিক্ষার্থী উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।’+++++

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!