1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে রাতের আধারে বেদে সুইপারের ঘরে প্রধান মন্ত্রীর উপহার নিয়ে ইউএনও - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে রাতের আধারে বেদে সুইপারের ঘরে প্রধান মন্ত্রীর উপহার নিয়ে ইউএনও

  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১, ৮.১৮ পিএম
  • ৫৬৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)
রাতের আধারে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন বেদে পল্লীতে ঘুরে ঘুরে বেদে ও সুইপারদের বাসায় পৌছে দিচ্ছে উপজেলা নিবার্হী কর্মকর্তা । এছাড়াও তাদের খোঁজখবর নিচ্ছেন তিনি । এই ব্যতিক্রমধর্মী কাজটি করছেন মাদারীপুরের রাজৈর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান।

জানা যায়, এই করোনা কালীন সময়ে লকডাউন এর জন্য অসহায় কর্মহীন হয়ে পড়েছে বেদে ও সুইপাররা । যখন খাদ্্য অভাবে ভুগছেন তারা ঠিক তখনি রাতের আধারে হটাৎ খাদ্য সামগ্রী নিয়ে রোববার রাতে হাজির হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদে পল্লীতে । লকডাউন এর জন্য গ্রামে বের হয়ে সাব খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতে পারছেনা এই মানুষ গুলো । এই লকডাউনের ফলে তারা গ্রামে গ্রামে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে অনেকটা হিমসিম খাচ্ছে। অভাব অনটনে কাটছে এদের দিন। আজ এখানে কাল অন্য এলাকায় থাকায় কোনো এলাকার চেয়ারম্যান মেম্বাররাও এদেরকে দিচ্ছে না সাহায্য-সহযোগিতা । ঠিক এই সময় তাদের কাছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী নিয়ে রোববার রাতে হাজির এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান।
হটাৎ এই খাদ্য সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা এই মানুষ গুলো। এরা যেন নতুন করে বাচার আশার আলো দেখলো। মাদারীপুরের রাজৈরে প্রায় একশত এর বেশি বেদে ও সুইপার পরিবার রয়েছে। সমাজের কাছে এরা নিচো শ্রেণীর হওয়ায় এদের কেউ দিচ্ছে না সাহায্য বা নিচ্ছে না খোজ খবর। বেদে পল্লীর সরদার জানায়, আমরা খুব অসহায় অবস্থায় ছিলাম আমাদের ঘরে তেমন খাবারও ছিল না। আর এই সময় খাবার পেয়ে আমাদের খুবই উপকার হলো । আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও ইউএনও স্যারকে।

বেদে পল্লীর সর্দারনী জয়গুন বিবি জানয়, বাবা তোমাদের আল্লাহ মঙ্গল করবে। আমরা অনেকের কাছে গিয়েছিলাম। কারো কাছে কিছু পাই নাই। আর তোমরা আমার কাছে এসে এইসব পৌঁছে দিয়ে গেছো আমরা খুবই খুশি আমরা খুবই দুঃখের মধ্যে আছি । আমরা এ জীবন চাই না আমরা যদি একটা ঘর (নির্দিষ্ট থাকার জায়গা) পাই তাহলে সেখানেই থাকব। খাবার দেওয়ার জন্য আল্লাহ তোমাদের ভালো করবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান জানান, অসহায় মানুষদের খুজে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেয়া অব্যাহত থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!