1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ পিতা- পুত্র গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ পিতা- পুত্র গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১, ১.১২ পিএম
  • ৬১১ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুর-র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ পিতা- পুত্রকে গ্রেফতার করেছে । শনিবার দুপুরে রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে একটি বসত ঘরে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করে । গ্রেফতারকৃতরা হলো উপজেলার নয়াকান্দি গ্রামের মৃতঃ মজিদ মোল্ল¬ার ছেলে মোঃ নুর আলম মোল্লা (৪৯) ও তার ছেলে বাবু মোল্ল¬া (২০) । ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃত প্রত্যেক আসামিকে ৬ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করে।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মোঃ নুর আলম মোল্ল¬ার বসত বাড়িতে দুইজন ব্যক্তি বিরল প্রজাতির একটি তক্ষকসহ অবস্থান করছে । এই সংবাদের ভিক্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেজওয়ানা কবির এর নেতৃত্বে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী পাচারকারী মোঃ নুর আলম মোল্ল¬া (৪৯) ও তার ছেলে বাবু মোল্লাকে (২০) বিরল প্রজাতির তক্ষকসহ হাতে নাতে গ্রেফতার করে । পরে গ্রেফতারকৃত পিতা পুত্রকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেজওয়ানা কবির এর উপস্থিতিতে বন্যপ্রাণী সংরক্ষন আইন ২০১২ এ ০৫ ধারা মোতাবেক গ্রেফতারকৃত প্রত্যেক আসামিকে ৬ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করেন । এসময় উদ্ধারকৃত বন্যপ্রাণী তক্ষকটি মাদারীপুর জেলার রাজৈর এর বন বিভাগ কর্তৃক রাজৈর বনে অবমুক্ত করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদেরকে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!