1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ত্রিভূজ প্রেমের বলি বিসিএস পরীক্ষার্থী ইমন মাদারীপুরে কথিত প্রমিকা ও তার সহযোগী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ত্রিভূজ প্রেমের বলি বিসিএস পরীক্ষার্থী ইমন মাদারীপুরে কথিত প্রমিকা ও তার সহযোগী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৯.৩৯ পিএম
  • ৫৮০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)  ॥ মাদারীপুরে ত্রিভুজ প্রেমের বলি হলেন বিসিএস পরীক্ষার্থী ইসমাইল হোসেন ইমন। পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।

ঈদের দিন আড়িয়ালখাঁ নদের পাড়ে ডেকে নিয়ে চেতনা নাশক খাইয়ে পরিকল্পিতভাবে ইমনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কথিত প্রেমিকা লাবনী আক্তার (২০) ও তার সহযোগী মেহেদী ফরাজীকে (১৯ ) গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ।

সংবাদ সম্মেলনে জানা গেছে, গত ১৫মে (শনিবার) রাতে শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের খাসচর বাচামারা গ্রামের মরা আড়িয়াল খাঁ নদীর পাড়ে একটি পাট ক্ষেতের পাশে গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন, এসআই সঞ্জীব জোয়াদ্দার, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শরীফ আ: রশিদসহ পুলিশের একটি দল ওই এলাকায় গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ইসমাইল হোসেন ইমন নিলখী ইউনিয়নের দক্ষিন চরকামারকান্দি গ্রামের সেকেন কাজীর ছেলে।শুক্রবার সন্ধায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। ১৬ মে নিহত ইমনের ভাই কাজী রেজাউল বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের দায়িত্ব পায় জেলার গোয়েন্দা পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কথিত প্রেমিকা লাবনী আক্তার ও তার সহযোগী মেহেদী ফরাজীকে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ঘটনার সবকিছু তুলে ধরেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। নিহত ইমনের মামা মোকসেদ মোল্লা ঘটনার পর বলেছিলেন, ‘আমার ভাগ্নের সাথে জামাল নামের পাশের বাড়ির এক ছেলে ছিল। ওই ছেলে দাবী করে, আমার ভাগ্নে তার প্রেমিকার সাথে এই প্রথম দেখা করতে গিয়েছিল। ওই মেয়েটি তাকে (জামাল) স্পিড (পানীয়) খেতে দিয়ে ওরা আলাদা কথা বলতে যায়। এরপর সে (ইমন) অচেতন হয়ে যায়. আর কিছু জানে বলে জানায় জামাল। ওর (জামালের) কথা বিশ^াস করা কঠিন। আমার ভাগ্নে খুবই মেধাবী ছাত্র এবং সে বিসিএস পরীক্ষার্থী ছিলো।’

মাদারীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আল মামুন বলেন, ‘হত্যাকান্ডে ব্যবহৃত ছুঁড়ি ও ইমনের হাতঘড়ি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৪জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলাটি জেলার গোয়েন্দা পুুলিশের পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ তদন্ত করছেন। শিঘ্রই আদালতে অভিযোগপত্র দেয়া হবে।’

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ‘এক বছর আগে মুঠোফোনের মাধ্যমে ইমনের সাথে পরিচয় হয় লাবনীর। একপর্যায়ে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অন্তরঙ্গ ছবি তোলেন দু‘জনে। পরে লাবনীর সাথে পরিচয় হয় কামরুজ্জামান কামরুল নামের এক যুবকের। এরপর থেকে ইমনের মুঠোফোনে থাকা সব ছবি মুছে ফেলতে বলে লাবনী। ছবি মুছে না ফেরার কারণেই ঈদের দিন বিকেলে ক্লোল্ড ড্রিংসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ছুঁড়ি দিয়ে গলাকেটে ইমনকে হত্যা করা হয়। ত্রিভুজ প্রেমের কারণেই হত্যা
করা হয় ইমনকে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!