1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে জোড়া খুনের ঘটনা আড়াল করতে ভ্যান চালককে হত্যা রহস্য উম্মোচন - Madaripur Protidin
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অল্প সময়ের মধ্যে আমরা ৪টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি : নুরুদ্দিন অপু মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন কালকিনির মাশুক মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ কালকিনিতে চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়।

রাজৈরে জোড়া খুনের ঘটনা আড়াল করতে ভ্যান চালককে হত্যা রহস্য উম্মোচন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১, ৫.৪৯ পিএম
  • ৪৩৬ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈরে ২০২০ সালে জানুয়ারী মাসে জোড়া খুনের ঘটনা আড়াল করতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে ভ্যান চালক আবদুস সালাম শেখকে (৫০) হত্যা করেছে সালামের পক্ষেরই লোকজন। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ট্রিপল মার্ডারের লোমহর্ষক ও চাঞ্চল্যকর এ তথ্য দিয়েছেন।

রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের সালাম শেখকে (৫৫) কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার পর হত্যাকান্ডে রহস্য বেড়িয়ে আসে। গ্রেফতারকৃতরা হলো রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর এলাকার ছলেমান খালাসীর ছেলে সরোয়ার খালাসী (৬০), মোস্তফা মুন্সীর ছেলে সেরজান মুন্সী (৪৫) ও এলাজউদ্দিনের ছেলে রিপন মুন্সী (৪৭)। গ্রেফতারকৃতদের মধ্যে সেরজন মুন্সী ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে সরাসরি হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংসাদ সম্মেলনে জানান পুলিশ সুপার। সেরজনের স্বীকারোক্তি মোতাবেক রিপনকে গ্রেফতার করা হয় । এ হত্যাকান্ডের সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে । এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কাওছার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত হত্যাকারীদের সনাক্ত করে রহস্য উদঘটন করতে সমর্থ হয় ।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আরো বলেন, ‘২০২০ সালের ১০ জানুয়ারি মাসে প্রকাশ্যে দিবালোকে জুলফিকার খালাসী ও বাবুল মুন্সী নামে দুইজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপ্ক্ষ দুর্বৃত্তরা। এই ঘটনায় জুলফিকার খালাসীর ভাই শহিদ খালাসী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ঘটনার সাথে ৮৬ জনের সম্পৃক্ততা পেয়ে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। সম্প্রতি আলোচিত ওই মামলার বেশ কয়েকজন প্রভাবশালী আসামী জামিনে বেরিয়ে আসে এবং আপোষের চেষ্টা চালায় । উক্ত মামলার আসামীরা জোড়া খুনের বাদি পক্ষের সাথে আপোষ করতে না পেরে বাদি পক্ষকে ঘায়েল করার জন্য ঘটনার ৭দিন পূর্বে নিজ দলীয় ভ্যানচালক সালাম শেখকে হত্যার পরিকল্পনা আটে । ঘটনার দিন ২৩ মে রাত ৯টার দিকে সেরজন ও রিপন গাঁজা খেয়ে সালামকে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে ।

পুলিশ সুপার আরও জানান, গত ২৩ মে (রোববার) রাত ৯টার দিকে ভ্যানচালক সালাম শেখকে (৫৫) উপজেলার উত্তর হোসেনপুর চান্দেরবাজার এলাকায় একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন ৪১ জনকে আসামী করে নিহতের চাচাতো ভাই পূর্বের জোড়া খুনের আসামি হেমায়েত শেখ বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।

উল্লেখ ২০২০ সালের ১০ জানুয়ারি নিহত জুলফিগার খালাসী ও বাবুল মুন্সী আতিয়ার মাদবরের সমর্থক এবং ২০২১ সালের ২৩ মে নিহত ভ্যানচালক সালাম আওয়ামী লীগ নেতা আয়নালের চাচাতো ভাই। এলাকাবাসি জানায় এই হত্যাকান্ডকে ঘিরে বিশেষ সুবিধাবাদিরা ইনজেদের আড়ার করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ নানান পন্থা অবলম্বন করে । প্রসঙ্গত, হোসেনপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আয়নাল শেখের সাথে একই এলাকার ইউপি সদস্য আতিয়ার মাদবরের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

নিহত সালামের বৃদ্ধা মা ভাসানী বেগম বলেন, ‘দুইটি হত্যা মামলার আসামি আয়নাল জামিনে বাড়ি এসে বলে এবার বড়টা কোরবানি দিতে হবে। এরপরই এ হত্যাকান্ডটি হয়। গ্রামের সকলের মুখে মুখে একই কথা আগের দুটি হত্যা মামলার আসামিরা পূর্বের মামলা থেকে রক্ষা পেতে এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে।’

সম্প্রতি পুলিশ জেলার বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসল রহস্য উদ্ঘাটনে সফল হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!