1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর পল্লবীতে ০৩ প্রতারক গ্রেফতারঃ চাকুরী প্রার্থী ১৬ ভিকটিম উদ্ধার।  - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজধানীর পল্লবীতে ০৩ প্রতারক গ্রেফতারঃ চাকুরী প্রার্থী ১৬ ভিকটিম উদ্ধার। 

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১১.০৭ পিএম
  • ১১০৩ জন পঠিত
  1. পল্লবীতে ০৩ প্রতারক গ্রেফতারঃ চাকুরী প্রার্থী ১৬ ভিকটিম উদ্ধার।

প্রেস বিজ্ঞপ্তি।।  এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিক কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।এ

এরই ধারাবাহিকতায় ০৯মে সন্ধার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ‘‘ভ‚ইয়ান এয়ার কার্গো ইন্টার ন্যাশনাল” নামক একটি কোম্পানী বিভিন্ন সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও সিনিঃ এএসপি উনু মং এর নেতৃত্বে  ওই দিন রাত ৮টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকায় ভ‚ইয়ান এয়ার কার্গো ইন্টার ন্যাশনাল নামক একটি কোম্পানীতে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানে ভ‚য়া চাকুরীদাতা প্রতারক চক্রের (১) মোঃ সামছুর রহমান (৩৫), পিতা- মৃত ডাঃ মজিবর রহমান, জেলা- নোয়াখালী, (২) মোঃ ইউসুফ আহম্মেদ শাহীন (৩৫), পিতা- মৃত আব্দুস সাত্তার, জেলা- কুমিল্লা, (৩) মোঃ রাসেল আহমেদ (৩৩), পিতা- মোঃ আবুল কালাম মৃধা, জেলা- শরীয়তপুর’দের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল হতে গ্রেফতারকৃতদের কাছ থেকে ইযঁরুধহ অরৎ অংংড়পরধঃবং লেখা নোট প্যাড, কাস্টমস সিকিউরিটি সার্ভিস লেখা জীবন বৃত্তান্তের বই ও অঙ্গীকারনামা বই, ইযঁরুধহ অরৎ ঈধৎমড় ওহঃবৎহধঃরড়হধষ লেখা প্রতারিত ব্যক্তিদের নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, বিভিন্ন প্রতারিত ব্যক্তিদের নামের আইডি কার্ড, ক্যাশ বই, সিপিইউ, মনিটর, ল্যাপটপসহ ঘটনাস্থল হতে প্রতারণার শিকার ১৬ জন ভ‚ক্তভোগীকে উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ‘‘ভ‚ইয়ান এয়ার কার্গো ইন্টার ন্যাশনাল” বা ভিন্ন ভিন্ন নামে ভ‚য়া কোম্পানী পরিচালনা করে মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকুরী দেয়ার নাম করে দীর্ঘদিন থেকে প্রতারক চক্রটি নিরীহ ভ‚ক্তভ‚গীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক চক্রদের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!