1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে প্রতিপক্ষের হামলায় কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহত, হাসপাতালে ভর্তি ।মামলা দায়েরের প্রস্তুতি - Madaripur Protidin
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে প্রতিপক্ষের হামলায় কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহত, হাসপাতালে ভর্তি ।মামলা দায়েরের প্রস্তুতি

  • প্রকাশিত : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৭.১৭ পিএম
  • ৬৯৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রক্তাক্ত আহত হয়েছে। স্থানীয়দের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। রাব্বানী দাবী করেছে জাল ভোট ঠেকাতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। তবে প্রতিপক্ষের লোকজন দাবী রাব্বানী প্রভাব বিস্তারের চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে রোববার বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত অবস্থায় গোলাম রব্বানীসহ দুইজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন আহম্মেদের ছেলে ছাত্র নেতা গোলাম রব্বানীর মামা স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে লড়ছেন। গত কয়েক দিন ধরে রব্বানী তার আপন মামার পক্ষে নির্বাচনের প্রচার প্রচারনা চালিয়ে আসছিলেন। রোববার নির্বাচনের সময় ইশিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে গোলাম রব্বানী পরিদর্শনে গেলে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লার সাথে জাল ভোট প্রদানকে কেন্দ্র করে কথা কাটাটির এক পর্যায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় রাব্বানীর ডান হাতের তর্জনী আঙুল রক্তাক্ত জখম। এতে এসএম টিপু (২৬) নামে আরেক জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট কেটে নেয়ার চেষ্টা করছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে, আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। আমি থানায় অভিযোগ করব।’ চেয়ারম্যান প্রার্থী মোশাররফ মোল্লা জানান, ‘রব্বানীনহ তার লোকজন নিয়ে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।’ রব্বানী আরো বলেন, ‘আমি শীঘ্রই থানায় মামলা দায়ের করব।’
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রের ভেতর তেমন কোনো কিছু হয়নি। কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে। কোনো জাল ভোট বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বাইরে কিছু হলে সেটা তো আমার দেখার বিষয় নয়। আমি তা জানিও না।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহম্মদ সাদী বলেন, ‘নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। আমি এখনও রাব্বানীর ওপর হামলার কথা শুনিনি। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। এই বিষয় নিয়ে এখনো থানায় কেউ আসেনি। রিপোর্ট লেখা পর্যন্ত গোলাম রব্বানী মামলা দায়ের করার জন্য থানায় অবস্থান করছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!